মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ফারুক হাসান কাহার: তীব্র শীতে সিরাজগঞ্জের শাহজাদপুরের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুই সপ্তাহ থেকে রাতের পাশাপাশি দিনের অর্ধেক বেলা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে শাহজাদপুর উপজেলা। তীব্র শীতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে আছে শিশু, বৃদ্ধ এবং হতদরিদ্ররা। কখনো কখনো দিনের বেলায় সূর্যের দেখা মিললেও রাতে প্রচুর ঠান্ডা অনুভুত হচ্ছে। কনকনে ঠান্ডায় মানুষ শীতে কুঁকড়ে গেছে। রাস্তার পাশে কেউ কেউ শীত নিবারণের জন্য গাছের পাতা ও খড় দিয়ে আগুন জ্বালিয়ে প্রায়শই ঠান্ডাকে আয়ত্বে আনার চেষ্টা করছে। ঘন কুয়াশার কারনে দোকান, অফিস, রাস্তাঘাটসহ এবং যানবাহনে দিনের বেলায় আলো জ্বলতে দেখা গেছে। যমুনা তীরবর্তী জামিরতা, কাশিপুর, জগতলা পরিদর্শন করে ও যমুনা তীরবর্তী পার্শ্ববর্তী অঞ্চলে খোঁজ নিয়ে জানা গেছে, যমুনা নদী তীরবর্তী শাহজাদপুর উপজেলার কৈজুরী, জামিরতা, জগতলা, কাশিপুরসহ যমুনা নদী তীরের অন্যান্য এলাকার মানুষগুলোর শীতের কষ্টের মাত্রা সবচেয়ে বেশি সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শাহজাদপুর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাসুদ রানা জানান কয়েকদিন ধরে শীতে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বেশি।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

উল্লাপাড়া সংবাদ

উল্লাপাড়া সংবাদ

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

অপরাধ

শাহজাদপুরে বাবুলের নারী ব্যবসার চালচিত্র

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত সোর্সের ছদ্মাবরণে শাহজাদপুরে দীর্ঘদিন ধরে আশ্রিত না...

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

রাজনীতি

শাহজাদপুরে গালা ইউনিয়ন ছাত্রলীগ (জাসদ)'র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : গতকাল বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী গালা ইউনিয়নে বাংলাদেশ ছাত্রলীগ (জ...

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালীতে নিখোঁজ শিশু জিহাদের এখন সন্ধ্যান মেলেনি

চৌহালী প্রতিনিধিঃ চৌহালীতে যমুনা নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ শিশু জিহাদ হ...