সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নিজস্ব সংবাদাতাঃ আজ শনিবার সকালে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল গ্রামের একটি কাঁঠ বাগান থেকে পুলিশ আলামিন হোসেন (২৫) নামের এক তাঁত শ্রমিকের ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে। আলামিনের বাড়ী রূপনাই গ্রামে হলেও সে দীর্ঘদিন ধরে ঘোড়শালের নানার বাড়িতে থেকে তাঁত শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। এলাকাবাসী তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এলাকাবাসীর দাবী তাকে হত্যা করে লাশ ঝুঁলিয়ে রাখা হয়েছে। অপরদিকে পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে সে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করতে পারে। শাহজাদপুর থানার এসআই জাহিদ বলেন, এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তার আগে এ ব্যাপারে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। মৃত আলামিন খুকনী ইউনিয়নের রূপনাই গ্রামের বুদ্ধ প্রামানিকের ছেলে বলে জানা গেছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...