শাহজাদপুর প্রতিনিধি: গতকাল রোববার রাতে শাহজাদপুর পৌরসদরের আইকবাড়ি (শক্তিপুর) থেকে ডিবি পরিচয় দিয়ে এক পুস্তক ব্যবসায়ীকে অপহরণের সময় এলাকার যুব সম্প্রদায় ধাওয়া করে ৩ অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে । এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি ( ঢাকা মেট্রো-চ ১৫-৮১৮৩ ) ভাংচুর করে। পরে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ অপহরণকারী ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ব্যবসায়ী আব্দুল মতিন বাদী হয়ে আজ সোমবার ৮ জনকে আসামী করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়,‘গতকাল রোববার রাত সাড়ে ৭ টার দিকে একটি সাদা মাইক্রোবাসে ৮ জন অপহরণকারী পৌর এলাকার আইকবাড়ী (শক্তিপুর) মহল্লার আব্দুল মান্নানের বাসার ভাড়াটিয়া ইসলামিয়া পাবলিকেশনের পুস্তক ব্যবসায়ী আব্দুল মতিন (৪৮) কে ডিবি’র পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে তুলে পালাতে নেয়। এ সময় মতিনের আর্তচিতকারে এলাকার রুবেল, রাশিদুল,মজিদ,সোহেল,সুজনসহ ১০/১২ জন ধাওয়া করে পাড়কোলা গ্রামে মোটর সাইকেল দিয়ে মাইক্রোবাসটি ব্যারিকেড দেয়। এ সময় অস্ত্রধারী ৫ জন অপহরণকারী পালিয়ে যেতে সক্ষম হলেও এলাকাবাসী অপর ৩ জনকে ধরে গণধোলাই দেয় ও মাইক্রোবাসটি ভাংচুর করে। খবর পেয়ে থানার এসআই আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ৩ অপহরণকারী ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতরা হলো পার্শ্ববর্তী বেলকুচি উপজেলার চালা অফিস পাড়া মহল্লার আবু সাঈদের ছেলে আল মামুন (২৬), আদাচাকি গ্রামের গোলাম হোসেনের ছেলে সুজন (১৮) ও গোপালপুর গ্রামের আবুশামার ছেলে বুদ্ধ (২৭)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল জলিল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের হয়েছে। তাদের সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’ এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
বাংলাদেশ
অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ
বাংলাদেশ
শিবচর করোনা মুক্ত, আক্রান্তদের সবাই সুস্থ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে ত্রাণ আত্মসাতের দায়ে তিন ইউপি সদস্য বরখাস্ত
সরকারি চাল আত্মসাৎ ও বিতরণে অনিয়মের দায়ে সিরাজগঞ্জের তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণ...
অর্থ-বাণিজ্য
সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই
নিজস্ব সংবাদদাতাঃ করোনা প্রভাবে থমকে আছে সিরাজগঞ্জের ধান কাটা। মাঠে ফসল ভালো হলেও কৃষি শ্রমিক সংকটের কারণে দিশেহারা কৃষক...
