শাহজাদপুর প্রতিনিধিঃ এমপি সালমা ইসলামের সাথে রূঢ় আচরণের প্রতিবাদে এবং ডাঃ মীমের অপসারণের দাবিতে আজ রবিবার সকালে যুগান্তর স্বজন সমাবেশ, শাহজাদপুর উপজেলা শাখা এক প্রতিবাদ সভার আয়োজন করে। শাহজাদপুর রিপোর্টার্স ক্লাব আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন স্বজন সমাবেশ, শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি শাহবাজ খান সানি। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সাংবাদিক আতাউর রহমান পিন্টু (কালের কন্ঠ), আতিক সিদ্দিকী (শ্বতঃ কন্ঠ), মোঃ মুমীদুজ্জামান জাহান (যুগান্তর), আব্দুল কুদ্দুস (সকালের খবর), ফরহাদ হোসেন বাবুল (অর্থনীতি প্রতিদিন), শফিউল হাসান চৌধুরী (ইত্তেফাক), বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর উপজেলার শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম সাকলাইন, বাসদ সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, স্বজন সদস্য মেহেদী হাসান হিমু, তাকিবুন্নাহার, নিহাল খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী সওকত প্রমুখ। বক্তারা এ সময় এমপি সালমা ইসলামের সাথে রূঢ় আচরণের প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে ডাঃ মীমের অপসারণ দাবি করেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত... শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
স্বাস্থ্য
করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
