শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

জেএসসি পরীক্ষার্থী বেল্লালকে মালয়েশিয়ায় পাচারের নামে অজ্ঞাত স্থানে আটকে রেখে ২ লাখ টাকা মুক্তিপণ দাবী।

Jaahn 10-12-2014 শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের আগনুকালী গ্রাম থেকে ট্রলারে মালয়েশিয়ায় মানব পাচার চক্রের ২ সদস্য গ্রেফতার হয়েছে। এরা হলো আমজাদ আলী সরকারের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও বাচ্চু মিয়ার ছেলে শাহীন (৪২)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার রাতে একই গ্রামের বাকছেদ আলী সরকারের জেএসসি পরীক্ষার্থী বেল্লাল হোসেন সরকারকে (১২), মালয়েশিয়া পাঠানোর নাম করে অপহরন করে ট্রলারে মানব পাচারকারী সদস্যরা। তাকে অজ্ঞাত স্থানে আটক রেখে মোবাইল ফোনে পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তি পণ দাবী করে। দাবীকৃত অর্থ প্রদান করতে ব্যর্থ হলে তাকে হত্যার পর লাশ সাগরে ভাসিয়ে দেয়া হবে বলে হুমকি প্রদান করে। এ ঘটানায় বাকছেদ আলী সরকার বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করে। এ মামলার সূত্র ধরে পুলিশ মানব পাচারকারী চক্রের এ দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতাকৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, উল্লাপাড়াসহ পাবনা-সিরাজগঞ্জ জেলার শতাধিক গ্রামে তাদের এজেন্ট বা প্রতিনিধি রয়েছে। এসব এজেন্টের মাধ্যমে গ্রামের সহজ সরল উঠতি বয়সী ছেলেদের বিনা পয়সায় মালয়েশিয়া গমনের প্রলোভন দেখায়। এরপর তারা যেতে রাজী হলে রাতের অন্ধকারে শ্যালো নৌকা যোগে অথবা বাস ও ট্রেনে করে চট্টগ্রামের সীতাকুন্ডু এলাকার সাগরপারে জমায়েত করে। সেখান থেকে রাতের আঁধারে ট্রলারে করে সন্দীপের গভীর সমুদ্রে অপেক্ষমান জাহাজে তাদের তুলে দেয়। এতে তারা জনপ্রতি ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পায়। এরপর মানব পাচারকারী চক্রের সদস্যরা এসব যুবকদের ট্রলারে করে থাইল্যান্ডের দুর্গম কোন দ্বীপ এলাকার সাগরপারে আটক রেখে মোবাইল ফোনে পরিবারের সদস্যদের কাছে মালয়েশিয়া পাঠানোর জন্য দুই থেকে আড়াই লক্ষ টাকা দাবী করে। এ টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের নানাভাবে শারিরীক নির্যাতন করা হয়। এই নির্যাতনের চিত্র মোবাইলে ভিডিও ধারন করে পাঠানো হয় অথবা ফোনে তাদের আতœচিৎকার শোনানো হয়। বাধ্য হয়ে অভিভাবকেরা তাদের দাবীকৃত টাকা পরিশোধ করতে বাধ্য হয়। যেসব পরিবার এ টাকা পরিশোধে ব্যর্থ হয় সেসব যুবকদের নির্যাতন করে হত্যার পর লাশ সাগরে ফেলে দেওয়া হয়। পুলিশ জানায়, অজ্ঞাত স্থান থেকে মোবাইলে বেল্লালের সাথে তার পরিবারের কথা হয়েছে। দাবীকৃত টাকা দিলে তাকে ফেরত অথবা মালয়েশিয়ায় পাঠিয়ে দিবে বলে জানিয়েছে। কিন্তু বেল্লালকে কোথায় আটক করে রাখা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে বেল্লালকে উদ্ধারের সর্বাত্বক চেষ্টা চলছে। শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ হাসান শামীম ইকবাল ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সালাম জানান, অপহৃত বেল্লালকে উদ্ধারে শাহজাদপুর থানা পুলিশ ব্যাপক অভিযান অব্যহত রেখেছে। আশা করা যাচ্ছে ২/১ দিনের মধ্যেই তাকে উদ্ধার কার সম্ভব হবে। সেই সাথে এ চক্রের হোতাদেরও গ্রেফতার করা সম্ভব হবে। পুলিশ আরো জানায়, শাহজাদপুরসহ এ অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বছরে ২ শতাধিক দরিদ্র শেণীর সহজ সরল কিশোর ও যুবকদের মালয়েশিয়া পাঠানোর নাম করে অবৈধভাবে চক্রটি মানব পাচার করে আসছে। এ ব্যাপারে আরো খোজ খবর নেওয়া হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পরিবেশ ও জলবায়ু

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ...

শাহজাদপুরে ডায়া’য় শোকাবহ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর

শাহজাদপুরে ডায়া’য় শোকাবহ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া আদর্শ ম্যাধমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ ম...

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

শাহজাদপুর

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার দুপুরে শাহজাদপুর প্রেস...

স্বামীর পরকীয়ার জেরে মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

বাংলাদেশ

স্বামীর পরকীয়ার জেরে মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

এদিন রাত ৯টার দিকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আত্মহত্যা প্ররোচনার দায়ে রাতেই স্বামী কলেজ শিক্ষক কনার মন্ডলকে আট...