শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেনের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রোববার বিকেলে শাহজাদপুর উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তনে উক্ত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন। তিনি বলেন, ‘আমি যেখানেই যাবো, শাহজাদপুরের মাটি ও মানুষের কথা কোনদিন ভূলবো না। এ জায়গাটি আমার অন্তরে স্মৃতি হয়ে থাকবে।’ শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিদায়ী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, অধ্যক্ষ এএম আব্দুল আজীজ, উপজেলা কৃষি অফিসার মনজু আলম সরকার, প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, অফিসার ইনচার্জ রেজাউল হক প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান। শেষে বিদায়ী প্রধান অতিথিকে শাহজাদপুর অফিসার্স ক্লাব, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকবৃন্দসহ শাহজাদপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”