বুধবার, ২২ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিস্টাব্দ : আসামি ধরতে গিয়ে ট্রাকের সাথে পা থেঁতলে গেল সিরাজগঞ্জের শাহজাদপুর থানার পুলিশ কনস্টেবল আমিরুল ইসলামের (৩২)। তার পা থেতলে দিল ঘাতক এক ট্রাক। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫ টার দিকে উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ডের কাছে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উপর এ ঘটনা ঘটে। আহত কনস্টেবল আমিরুল ইসলামকে মূমুর্ষু অবস্থায় উদ্ধার করে পোতাজিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার ট্রমা হাসপাতালে পাঠানো হয়েছে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, শাহজাদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) আসলাম আলী, এসআই সাচু ও এসআই তৈয়ব আলীসহ এক দল পুলিশ বিকেলে একটি জিআর মামলার আসামিকে আটক করতে যান। ওই টিমের সাথে আহত কনস্টেবল আমিরুলও ছিলেন। ওই আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে ধরতে কনস্টেবল আমিরুলও পিছু পিছু ছুটতে থাকেন। ওই আসামি দৌড়ে মহাসড়ক পার হয়ে গেলে কনস্টেবল আমিরুলও জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় পিছন থেকে ঘাতক এক ট্রাক তাকে ধাক্কা দিলে তার বাম পায়ের গোড়ালিতে ট্রাকের চাকায় আঘাত লেগে থেতলে যায়। অল্পের জন্য  আসামি পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে কনস্টেবল আমিরুল ইসলামকে উদ্ধার করে পোতাজিয়া হাসপাতালে ভর্তি করে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার ট্রমা হাসপাতালে পাঠানো হয়। পুলিশের কন্সটেবল আমিরুলের জীবন বাজি রেখে আসামী ধরার বীরত্বপূর্ণ চেষ্টাকে এলাকাবাসি সাধুবাদ জানিয়েছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...

ঈদকে সামনে রেখে-  বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

অর্থ-বাণিজ্য

ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...