বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ওমর ফারুকঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেড় ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৪ জন। জানা যায়,আজ সকাল ১১ টায় উপজেলার হাবিবুল্লাহনগড় ইউপির শ্রিফলতলা গ্রামে জমিতে সষ্য রোপন করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম সংঘর্ষ বেধে গেলে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় ডাক্তার আনোয়ারের পক্ষের তিন জন আহত হলে আহতদের মধ্যে ফালাবিদ্ধ দুলাল(৫০) ও সাইফুল (৪০) কে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে রুমি-রেজা গ্রুপের আমির খসরু (৫০) আহত অবস্থায় হাসপাতাল ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। ডাক্তার আনোয়ার সাংবাদিকদের জানায়, তাদের জমিতে অপর পক্ষ রেজা রুমি জোরপুর্বক ধান রোপন করতে গেলে বাধা প্রদান করায় রেজা রুমি ও তাদের লোকজন দেশীয় অস্ত্রে স্বস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। অপরদিকে রেজা ও রুমি জানায় , তাদের নিজস্ব জমিতে ধান লাগাতে গেলে আনোয়ার পক্ষ বাধা প্রদান ও মারপিট শুরু করলে এই সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় শাহজাদপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) আসলাম উভয় পক্ষকে শান্ত থাকার আহবান জানিয়েছেন। সেই সাথে কাগজ পত্র নিয়ে থানায় আসতে বলেছে।এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

রাজনীতি

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

শাহজাদপুর সংবাদ ডটকম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশ...