ডেস্ক নিউজ :: আজ শনিবার সকালে শাহজাদপুর উপজেলার গালা ফকির পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জামাল মোল্লা গ্রুপের সাথে আক্কাছ আলী গ্রুপের মধ্যে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে, জামাল মোল্লা (৩৮), লালন মোল্লা (৩৫), রেশমা খাতুন (২৫),সেলিনা খাতুন (২৮), রেজাউল (৩২) কে শাহজাদপুর, বেড়া ও সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জামাল গ্রুপের সাথে আক্কাছ আলী গ্রুপের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধ পূর্ণ ঐ জমি গতকাল শনিবার সকালে জামাল মোল্লা গ্রুপের লোকজন অন্য লোকের কাছে মেদি (লিজ) রাখতে গেলে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া,পাল্টা ধাওয়া,ইট,পাটকেল নিক্ষেপ, বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আধা ঘন্টা ব্যাপি এ সংঘর্ষ চলাকালে ফকিরপাড়া গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।
সম্পর্কিত সংবাদ
আইন-আদালত
শাহজাদপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রীর দায়ে দোকান বন্ধ
মেয়াদ উর্র্ত্তীণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে শাহজাদপুর উপজেলার নগরডালা বাজারে সেবা ফার্মেসী এন্ড ভেটেরিনারি নামের এ...
রাজনীতি
জিয়া হত্যার বিচার না করা রহস্যজনক: তথ্যমন্ত্রী
বাংলাদেশ
বরিশালে ঈদ বাজারে ক্রেতার ঢল
ডেস্ক নিউজঃ বরিশালের ঈদ বাজারে প্রতিদিন ভিড় বাড়ছে। রবিবারও ক্রেতার ঢল নেমেছিল নগরীর চকবাজার এলাকায়। শারীরিক দূরত্বসহ কোন...
বাংলাদেশ
করোনা আক্রান্ত এস আলম পরিরারের ৬ সদস্য
দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সাইফুল আলম মাসুদের পাঁচ ভাই ও তাঁর প...
দিনের বিশেষ নিউজ
আবারও লকডাউন বাড়ানোর সুপারিশ
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত লকডাউন আরো ৭ দিন বাড়ানোর সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংক্রান্ত একটি প্রস...
স্বাস্থ্য
করোনায় আক্রান্ত ডা. জাফরউল্লাহকে প্লাজমা থেরাপি প্রয়োগ
করোনা চিকিৎসায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছ...
