শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : আজ বুধবার রাতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ( কৃইবা ) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নব-নির্বাচিত মহাসচিব, শাহজাদপুরের কৃতী সন্তান কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক জনতার মশাল পত্রিকা অফিস পরিদর্শন ও পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফি’র সাথে পত্রিকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব নির্বাচিত হওয়ায় শাহজাদপুরের গর্বিত ও কৃতী সন্তান কৃষিবিদ খায়রুল আলম প্রিন্সকে এ সময় অভিনন্দন জানান। এদিন রাতে সাপ্তাহিক জনতার মশাল পত্রিকা অফিস কার্যালয়ে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স বলেন, ‘ঐতিহ্যবাহী শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদকমন্ডলী পরিষদের সদস্যদের বিচক্ষণতা, যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহন ও সম্পাদকীয় নীতিমালা এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও বিভিন্ন অনিয়ম দুরীকরণে নিঃসন্দেহে বিশেষ অবদান রেখে চলেছে। সাপ্তহিক জনতার মশাল পত্রিকার প্রতিবেদকেরা তাদের ক্ষুরধার লেখনির মাধ্যমে এলাকার নানা অনিয়ম, দুর্নীতি, সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগসহ সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সাহসীকতা ও অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরছে। এ সময় তিনি সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সেইসাথে পত্রিকার সাথে সংশ্লিষ্ট সবাইকে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় তিনি সাপ্তাহিক জনতার মশাল পত্রিকা নিয়মিত প্রকাশনা অব্যাহত থাকবে, এমনটাই কামনা করেন এবং এ জন্য সব ধরনের সহযোগীতা প্রদানেরও আশ্বাস দেন।’ সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফি বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার জনমানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটানো ও তা বাস্তবায়নে সাপ্তাহিক জনতার মশাল পত্রিকা কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে চলেছে। এ কার্যক্রম ধারা অব্যাহত রাখার জন্য তিনি সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।’ অপরদিকে, সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার ব্যবস্থাপনা ও সহকারী সম্পাদকদ্বয় শাহজাদপুরের কৃতী সন্তান, বরেণ্য কৃষিবিদ খায়রুল আলম প্রিন্সকে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব নির্বাচিত হওয়ায় সাপ্তাহিক জনতার মশাল পরিবার ও শাহজাদপুরবাসীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। ওই মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শামছুর রহমান শিশির, সহকারী সম্পাদক হাসানুজ্জামান তুহিন ও জয়দেব চন্দ্র পোদ্দার উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে শিবিরের ৫ নেতাকর্মী আটক

সিরাজগঞ্জে শিবিরের ৫ নেতাকর্মী আটক

চন্দন কুমার আচার্য,  সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে জামায়াত শিবিরের ৫ নেতাকর্মীকে আটক ক...

বানভাসি মানুষের পাশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

বন্যা

বানভাসি মানুষের পাশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা

জামিল আহম্মেদ পরশ:: “বন্যা নয়, জিতবে মানবতা”-এই স্লোগানে গতকাল ১২ই আগস্ট,২০১৬ইং শুক্রবার...

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

ঈদে চলনবিলে দর্শনাথীদের ঢল

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ঈদে চলনবিলে দর্শনাথীদের ঢল

প্রতিবছরের মতো বর্ষা মৌসুম ও ঈদকে কেন্দ্র করে করোনার আতঙ্ক উপেক্ষা করেই চলনবিলে দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদুল আজহার ছুট...

শাহজাদপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

ধর্ম

শাহজাদপুরে স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণ

শনিবার (১৬ এপ্রিল) বিকেলে শাহজাদপুর পৌর এলাকার মণিরামপুর বাজারের মোক্ষদার মোড়ে এ ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ

সিরাজগঞ্জ জেলার সংবাদ

'শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করুন'-শাহজাদপুরে মহান মে দিবস শ্রমিক নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: 'মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই'- এ শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার শাহজাদপুরে...