মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, বাঘাবাড়ী আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে আজ রোববার জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরূদ্ধে সচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর আঞ্চলিক মহাপরিচালক ড. তালুকদার নুরুন্নাহার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গবেষণা ইনস্টিটিউট এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহারুল ইসলাম তালুকদার, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ও উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব। সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সিস্টেম রিসার্চ ডিভিশনের বিভাগীয় প্রধান ড. এরসাদুজ্জামান। সকাল ১১টায় বাঘাবাড়ী আঞ্চলিক কেন্দ্র চত্বরে আয়োজিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএলআরআই বাঘাবাড়ী আঞ্চলিক কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ড. তালুকদার নুরুন্নাহার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে তখন একটি মহল পরিকল্পিতভাবে দেশব্যাপী জঙ্গি, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়ন কর্মকান্ডকে বাঁধাগ্রস্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরূদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত

কামারখন্দ

কামারখন্দে মা-ছেলে করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জের কামারখন্দে মা ও শিশু ছেলে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। আজ শুক্রবার (০৮ মে) বিকেলে রাজশাহী মেডিক...