রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
24.05মোঃ শফিকুল ইসলাম ফারুক, শাহজাদপুর, সিরাজগঞ্জঃ আমরা ভন্ড বাবা, পীর বাবা, কবিরাজ বাবাসহ বিভিন্ন বাার নাম শুনেছি। কিন্তু চাপ্পল বাবার নাম শুনিনি। সিরাজগঞ্জের শাহজাদপুরে এমনই এক বাবার ভন্ডামীর সন্ধান পাওয়া গেছে, যার নাম চাপ্পল বাবা। উপজেলার পারকোলা গ্রামের মনি(৩৫) নামক এক সাবেক রিক্সা চালক বর্তমানে বিভিন্ন জায়গায় চাপ্পল বাবা সেজে সাধারন মানুষের সাথে চিকিৎসার নামে প্রতারনা করছে। সম্প্রতি শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখী মেলা চলাকালীন সাধারন মানুষের কাছে চাপ্পল বাবা সেজে রোগ বালাই সাড়িয়ে দেয়ার কথা বলে ভন্ডামী করতে দেখা গেছে। তিনি একটি চাপ্পল আকৃতির লৌহ হাতে রেখে মানুষের শরীরের যে স্থানে ব্যাথা আছে সেই স্থানে চাপ্পলটি ঘষে ব্যাথা সারাবার কথা বলে প্রচুর পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে। তার সাথে প্রতিবেদক কথা বললে তিনি জানান, আসলে আমার চাপ্পল আকৃতিরি লোহাটি ঢাকার মগবাজার হাইওয়ে রাস্তার নিচে থেকে কুড়িয়ে পেয়েছি এবং পারকোলা জমিদার বাড়ীর পুকুর থেকে পাথরের একটি টুপি আকৃতি খুজে পেয়েছি।এই দুটি সম্মল নিয়ে মানুষের চিকিৎসা দিচ্ছি। তাকে জিজ্ঞেস করা হয়, এটা শরিরে ব্যাথার স্থানে ঘষলে ব্যাথা সাড়ে কিনা? এব্যাপারে তিনি জানান, মানুষের ব্যাথার স্থানে ঠান্ডা চাপ্পল আকৃতির লোহাটি ঘষা দিলেই খনিকের জন্য আরাম লাগে তখন ব্যাথা কম অনুভূত হয়। এটাই আমার কৌশল। এভাবেই দুটাকা রোজগার করে খাই। উক্ত চাপ্পল বাবার পাশে দারিয়ে থাকা কিছু কাষ্টোমার বলেন, ওনার আসলে রোগ সারানোর কিছু নেই উনি ভন্ডামী করে কিছু সময়ের জন্য ব্যাথার স্থান ঠান্ডা করে টাকা নিচ্ছে। আর একজন বলেন, আমরা ভন্ড বাবা, সাধু বাবা, পীর বাবা, অনেক বাবার নাম শুনেছি কিন্তু চাপ্পল বাবার নাম এই প্রথম শুনলাম।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

রাজনীতি

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’