মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার চরপোরজনা গ্রামের ইসলাম আলীর লম্পট ছেলে হুন্ডি ব্যাবসায়ী জমিদার আলী (৩২) গত সোমবার রাতে একই গ্রামের বেল্লাল মোল্লার ছেলে মালয়েশিয়া প্রবাসি আব্দুর রাজ্জাকের স্ত্রীকে ধর্ষণে ব্যার্থ হয়ে তার বসত ঘরের পাশের খরের গাদা ও খরির ঘরে অগ্নীসংযোগ করে স্বপরিবারে হত্যার চেষ্টার অভিযোগে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলার বাদী আব্দুর রাজ্জাক জানান, তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকার সুযোগে পাশের বাড়ির লম্পট জমিদার আলী তার স্ত্রীকে নানা ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে তার স্ত্রী রাজি না হওয়ায় জোর পূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যার্থ হয়ে সোমবার রাতে তিনি স্ত্রী সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমানোর সময় জমিদার তাদের স্বপরিবারে হত্যার উদ্দেশ্যে ঘরের পাশের খরের গাদা ও খরির ঘরে অগ্নীসংযোগ করে পালিয়ে যায়। আগুনের লেলিহান শিখা চার দিক ছড়িয়ে পড়লে তার পিতা বেল্লাল মোল্লা ঘুম থেকে জেগে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে আগুন দেখতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু করে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। ফলে অল্পের জন্য এ পরিবারটি প্রাণে রক্ষা পায়। এ ব্যাপারে অভিযুক্ত জমিদার আলী দাবী করেন, তিনি এ অগ্নীসংযোগের ঘটনায় জড়িত নয়। পূর্ব শক্রুতাবসত তাকে দোষারোপ করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার এস আই মিজানুর রহমান মিজান বলেন, বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন না করা পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছেনা। তবে প্রাথমিক ভাবে এর সত্যতা আছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো বলেন, এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ

বাংলাদেশ

অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার অবশেষে কোভিড-১৯ ন...