শাহজাদপুর প্রতিনিধিঃ উন্নত প্রযুক্তিতে ”গাভী পালন ও ব্যবস্থাপনা” শীর্ষক ৩ দিন ব্যাপী ডেইরী খামারী প্রশিক্ষণ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই), আঞ্চলিক কেন্দ্র, বাঘাবাড়ী, শাহাজাদপুরে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত খামারী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলআরআই এর মহাপরিচালক ড. নূরন্নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহাজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফুজ্জামান, শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ: হাই এবং বিএলআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নাথুরাম সরকার, উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজিয়া খাতুন ও ড. জিল্লুর রহমান । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, আমাদের দেশে আবাদী জমির পরিমাণ কমছে। অপরদিকে মানুষের সংখ্যা বাড়ছে। ফলে দুধের চাহিদা বর্তমানের চেয়ে দিন দিন বাড়ছে। এমতাব্যস্থায়, উন্নত প্রযুক্তিতে গাভী পালনের কোন বিকল্প নেই। ফলে আমাদেরকে গাভীর সংখ্যা না বাড়িয়ে বরং গাভী প্রতি দুধ উৎপানের পরিমাণ বাড়াতে হবে। কিভাবে উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর দুধ উৎপাদণ বাড়ানো যায় সেই বিষয়ে উক্ত প্রশিক্ষণে আপনাদের হাতে-কলমে শিখানো হবে। প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা নিজেদের খামারে কাজে লাগিয়ে গাভীর দুধ উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন ।
সম্পর্কিত সংবাদ
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
শিক্ষাঙ্গন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...
তথ্য-প্রযুক্তি
শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ... সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এই কৃতি সন্তানকে শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ও ব্যবস্... করোনা পরীক্ষায় নেগেটিভ সাকিব আল হাসান। তাই বিএসপিতে যেতে কোনো বাধা নেই দেশ সের অলরাউন্ডারের।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) ক...
শাহজাদপুর
শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন
শাহজাদপুর
বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহজাদপুরের কৃতি সন্তান কানিজ ফাতেমা
খেলাধুলা
ব্যক্তিগত অনুশীলনের জন্য বিকেএসপিতে সাকিব
