বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে গলায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে সারমিন খাতুন (১৪) নামের বাল্যবিয়ের শিকার এক নববধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শারমিন খাতুন রতনকান্দি উত্তরপাড়া গ্রামের ভ্যান চালক সানোয়ার ফকিরের মেয়ে। জানা যায়, শাহজাদপুর উপজেলার রতনকান্দি উত্তর পাড়ার ভ্যান চালক সানোয়ার ফকিরের মেয়ে ও একই গ্রামের মো: রাকিবুল ইসলামের স্ত্রী শারমিন খাতুন বুধবার (১৪ এপ্রিল) দুপুরে বাবার বাড়ির শয়ন কক্ষের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা ঘরের দরজা খুলে শারমিন খাতুনের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তার নিথর দেহ নামায়। পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা শেষে শারমিনকে মৃত ঘোষনা করেন। প্রতিবেশীরা জানায়, ৮ম শ্রেণীর নিয়মিত ছাত্রী মোছা: সারমিন খাতুনের তারই চাচাতো ভাই প্রাইভেটকার চালক মো: রাকিবুল ইসলামের সাথে দুই মাস পূর্বে বিয়ে হয়। নাবালিকা মেয়ের বিয়ে হওয়ার ফলে মেয়েটি বেশী আবেগ প্রবন ছিল। নিহত শারমিন খাতুনের পিতা সানোয়ার ফকির জানান, মেয়ে ও জামাই আমাদের বাড়িতেই ছিল। মেয়েকে শশুরবাড়ি পাঠানোর বিষয়ে আমাদের গ্রামে কিছু উপঢৌকন দেওয়ার রীতি রয়েছে। আমি সামান্য ভ্যানচালক তাই উপঢৌকন দিতে ব্যার্থ হই। এজন্যই হয়তো আমার মেয়ে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে। পরে খবর পেয়ে বুধবার বিকেলে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃ্ত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান ও ওসি (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, আমরা খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করি। শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেনের নির্দেশে নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ধর্ম

শাহজাদপুর বেলতৈল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন কুমার সান্যাল সাংবাদিকদের জানান,‘সংগঠনের গঠনত...

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

বাংলাদেশ

পত্রিকার অনলাইনে ভিডিও কনটেন্ট প্রচারে বিতর্কের কিছু নেই : সম্পাদক পরিষদ

সংবাদপত্রের অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল কনটেন্ট (আধেয়) প্রচারের বিষয়ে নতুন করে বিতর্কের কোনো সুযোগ নেই বলে মনে করে সম্পা...

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

জীবনজাপন

ডায়াবেটিস: কোন ধরনটার ঝুঁকিতে আছেন? লক্ষণ ও পরীক্ষার খুঁটিনাটি

চারদিকে অহরহ ডায়াবেটিসের কথা শোনা গেলেও এটা স্বাস্থ্যের জন্যে এক মারাত্মক অশনিসংকেত। যাদের ডায়াবেটিস হয়নি তাদের মাঝে মধ্...