সিরাজগঞ্জের শাহজাদপুরের বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া উত্তরপাড়া গ্রামে গভীররাতে বাড়ী থেকে ননদ -ভাবী উধাও হয়েছে।
সরে জমিনে ঘুরে ভুক্তভোগী পরিবার ও শাহজাদপুর থানা ডায়েরী সুত্রে জানা যায়, শনিবার সাতবাড়িয়া গ্রামের আলাউদ্দিন সরকার স্বস্ত্রীক ছেলে নুরুন্নবী সরকারের বউ রাজিয়া সুলতানা জ্যোতি (১৭) এবং কলেজ পড়ুয়া কন্যা শারমীন আক্তার ( ১৭) কে রেখে তার শশুরবাড়ী উপজেলার চুলধরি গ্রামে যায়। এ সুযোগে শনিবার গভীররাতে ননদ শারমিন ও ভাবী জ্যোতি স্বর্নালঙ্কার, ল্যাপটপ ও নগদ অর্থসহ মোট সারে ৩ লক্ষ টাকা নিয়ে যায়। গতকাল রোববার দুপুরে আলাউদ্দিন ও তার স্ত্রী বাড়ী ফিরে ঘরের দরজা খোলা পায়। এরপর শারমিন ও ছেলে বউ জ্যোতির ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ জ্যোতির স্বামী নুরুন্নবী জানান, শনিবার আমার বাবা ও মা নানার বাড়িতে যাওয়ার সুযোগে আমার স্ত্রী ও বোন নিরুদ্দেশ হয়েছে। নিরুদ্দেশ হওয়ার পিছনে কেউ জড়িত আছে কিনা জানা যাচ্ছেনা।
এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি ডায়েরি করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক
সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ... ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর... বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।... সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি
অপরাধ
শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
খেলাধুলা
শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল
জাতীয়
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?
রাজনীতি
শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ
