শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
[vc_row][vc_column][vc_column_text]শামছুর রহমান শিশির: প্রখ্যাত কণ্ঠশিল্পী ভুপেন হাজারিকার কালজয়ী ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ গানের মর্মার্থ বুকে ধারণ করে কর্মহীন শাহজাদপুরের মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে রাতের আঁধারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার সাংবাদিক ও মানবাধিকার কর্মী ফারুক হাসান কাহার। ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে মধ্যবিত্ত পরিবারের মাঝে তা পৌছে দিচ্ছেন এই সংবাদকর্মী। নিবেদিত এই মানবতাবাদীর কর্মকাণ্ড ইতিমধ্যেই নজর কেড়েছে সাধারণ মানুষের। দেশের এই দুর্যোগ মুহূর্তেও ঘরে বসে না থেকে এলাকার মধ্যবিত্ত মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন তিনি । তার এই কাজে সহযোগীতা করে যাচ্ছেন আরেক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মনিরুল গনি চৌধুরী শুভ্র। এ বিষয়ে সাংবাদিক ফারুক হাসান কাহার বলেন, আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি বুজতে পারছি করোনা ভাইরাসের কারণে মধ্যবিত্ত পরিবারগুলো কষ্টে আছে। সবাই এখন কর্মহীন কিন্তু এই মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো হাজার কষ্টের মধ্যে থাকলেও তারা কারো কাছে হাত পেতে ত্রাণ নিতে পারছে না। আমি চেষ্টা করছি এই দূর্যোগে মধ্যবিত্ত পরিবারগুলো যারা কর্মহীন হয়ে ঘর বন্দি আছে তাদের একটু পাশে দাঁড়াতে। তিনি আরো জানান, দেশে আজ চরম দুর্ভোগ ও দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে ঘরে ঘরে মানুষ সরকারের নির্দেশনায় গৃহবন্দি হয়ে গেছে, তাদের সহায়তায় আমাদের অবশ্যই এগিয়ে আসতে হবে, তাই আমি ফেসবুক থেকে টাকা সংগ্রহ করে মধ্যবিত্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করছি মাত্র, যতটুকু সম্ভব বা পারছি আমি খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করছি আমার সহকর্মী বিশেষ করে শুভ্র চৌধুরী ভাইকে সাথে নিয়ে বিভিন্ন পাড়া-মহল্লায় তালিকা করে বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিটি ঘরের দুয়ারে গিয়ে নক করে খাদ্য পৌছে দিচ্ছি। যখনই যে ভাবে জানতে পারছি যে কোন পরিবার লজ্জাবোধের কারণে চুপ করে আছে তাদের পরিপূর্ণ খবর নিয়ে যথাসাধ্য সহায়তা পৌছে দিচ্ছি, সমাজের বিত্তবানদের অনুরোধ করবো আসুন আমরা সবাই এক সাথে এই মানুষ গুলোর পাশে দাঁড়াই। মধ্যবিত্ত পরিবারের জন্য আপনিও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। সহযোগিতা পাঠাতে বিকাশ পারসোনাল ০১৭২২৭১১২৩৬।[/vc_column_text][/vc_column][/vc_row]

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!

এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত

সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

শাহজাদপুর

শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাকী'র ৯ম মৃত্যুবার্ষিকী পালন

সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধ কালীন থানা কমান্ডার, শাহজাদপুরের প্রথম থানা প্রশাসক, শাহজাদ...