বুধবার, ২৫ মার্চ ২০২৬
সাগর বসাক, স্টাফ করেসপন্ডেন্ট :আজ বুধবার বিকেলে শাহজাদপুর পৌরসদরসহ বিভিন্ন ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এ ঝড়ে বৈদ্যুতিক খুঁটিসহ বেশ কিছু ঘরবাড়ি ভেঙে গেছে। সদ্য ফুলে ওঠা ইরিবোরো ধান মাঠের মধ্যে নেতিয়ে পড়েছে। ফলে স্থানীয় কৃষকেরা দুঃশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছে। ঝড়ের সাথে প্রবল দমকা হাওয়া ও মুষলধারায় বৃষ্টি হয়। প্রবল দমকা হাওয়ায় উপজেলার বিভিন্ন স্থানে বিলবোর্ড দুমড়ে মুচরে গেছে। জানা গেছে, এদিন বিকেল প্রায় ৬টার দিকে উপজেলারর পৌরএলাকা, কায়েমপুর, গাড়াদহ, নরিনা, পোতাজিয়া, গালা, কৈজুরী, পোরজনাসহ বিভিন্ন ইউনিয়নের ওপর দিয়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি নেতিয়ে পড়েছে ও ভেঙ্গে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যমুনা তীরবর্তী অঞ্চল ও দুর্গম চরাঞ্চলগুলিতে। এসব স্থানের প্রায় অর্ধ শতাধিক কাঁচা ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেকের ঘরের টিনের চালা উড়ে গেছে, কাঁচা ঘরবাড়ির বেড়া ভেঙ্গে পড়েছে। ঝড়ের তান্ডবে বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা সমূলে উপড়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরো উপজেলা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

সাকিব থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুরোধ আকরাম খানের

খেলাধুলা

সাকিব থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুরোধ আকরাম খানের

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিটের (আকসু) নিষেধাজ্ঞার কারণে সাকিবের কাছ থেকে গণমাধ্যমকে দূরে থাকার অনুর...