শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহাজাদপুরে আশরাফুল ইসলাম (১৮) নামের এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে কারো ডাকে বাড়ি থেকে বের হয়ে রাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছেন তার স্বজনরা। নিহত কলেজছাত্র উপজেলার নারিনা ইউপির হানিফনগর গ্রামের মোঃ আজাদ আলীর ছেলে। সে সাতবাড়িয়া টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। নিহত আশরাফুলের চাচাতো ভাই আব্দুল কুদ্দুস ও নিহতের মা জানান, শুক্রবার রাতে আশরাফুল মোবাইলে কারো সাথে কথা বলে হঠাৎ বাড়ির বাইরে যায়। অনেক রাতেও বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করলে তার কোন সন্ধান মেলেনি। তবে শনিবার সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে মাষকলাইয়ের ক্ষেতে তার লাশ দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। শাহাজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, মরদেহ দেখে হত্যাকাণ্ড মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সম্পর্কিত সংবাদ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

অপরাধ

কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক

  • কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

খেলাধুলা

চলতি বছরেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত হলো

এই করোনাভাইরাস মহামারীর মধ্যেই পাকিস্তানের ইংল্যান্ড সফর নিশ্চিত করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও পাকিস্...

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

কামারখন্দ

কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

ফটোগ্যালারী

২৪ জেলার যাত্রী ভোগান্তি: খানাখন্দে ভরা সিরাজগঞ্জের মহাসড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কের বেহাল দশার কারনে প্রতিদিনই হাটিকুমরুল গোল চত্তর থেকে নলকা ব্রিজ পর্যন্ত বাড়ছে য...

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা

সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...