মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন সিরাজগঞ্জ-০৬ ( শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য, সাবেক শিল্প-উপমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, শাহজাদপুর তাঁত শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১০ নভেম্বর) বাদ মাগরিব শাহজাদপুর উপজেলা তাঁত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে তাঁত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি তাঁতী ওমর ফারুক ও সাধারণ সম্পাদক আল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে অংশ নেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, মেয়র পদপ্রার্থী তরু লোদী, শামসুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, তাঁতী নেতা টিপু সুলতান, উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক আশিকুল হক দিলার, উপজেলা ছাত্রলীগ সেক্রেটারি শেখ মোঃ রাসেল প্রমূখ। দোয়া পরিচালনা করেন দ্বারিয়াপুর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক আব্দুস সাত্তার। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে দলীয় নেতাকর্মী, তাঁত শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক জনগন অংশ নিয়ে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের সুস্থতা কামনায় ও সমগ্র মুসলিম জাহানের কল্যাণ কামনায় আল্লাহপাকের নিকট প্রার্থনা করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

অপরাধ

‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’

আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র‌্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর

সাংবাদিক জাহানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ ও লাশ ফেলে রাখার হুমকির নিন্দা ও প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সনামধন্য সাংবাদিক জাহানের বিরুদ্ধে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম নানা ষড়যন্ত্রে মেতে উ...

নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

রাজনীতি

নাসিমের রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিল

জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদ...