বুধবার, ২৫ মার্চ ২০২৬
তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন সিরাজগঞ্জ-০৬ ( শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য, সাবেক শিল্প-উপমন্ত্রী ও উপজেলা আ.লীগ সভাপতি, শাহজাদপুরের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুম্মা পৌর এলাকার দরগাহপাড়াস্থ মখদুমিয়া জামে মসজিদে আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা তরু লোদী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক আশিকুল হক দিলার, উপজেলা ছাত্রলীগ সেক্রেটারি শেখ মোঃ রাসেলের সমন্বিত উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। যৌথভাবে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মখদুমিয়া জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা আলী আকবর ছাহেব, সহকারী আলহাজ্ব মাওলানা আবু বক্কর সিদ্দিকী ছাহেব, ইমাম আলহাজ্ব ক্বারি আবুল কালাম আজাদ ছাহেব প্রমূখ।  উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে দলীয় নেতাকর্মী ও শত শত ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ নিয়ে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের সুস্থতা কামনায় ও সমগ্র মুসলিম জাহানের কল্যাণ কামনায় আল্লাহপাকের নিকট প্রার্থনা করেন। দোয়া শেষে নেওয়াজ বিতরণ করা হয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।