রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১'শ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । আটকৃতরা হলো উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর ( মিস্ত্রিপাড়া ) গ্রামের শের আলী শেখের ছেলে মোঃ রমজান শেখ (২৮) এবং কৈজুরি ইউনিয়নের মোঃ মোশাররফ হোসেনের ছেলে মোঃ সোহেল রানা (৩৬)। থানা পুলিশ সূত্রে জানা যায়, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের নেতৃত্বে এসআই কাঞ্চন কুমার প্রামানিক সহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল ১৭ মার্চ বুধবার উপজেলার হাটপাচিল এলাকায় অভিযান চালিয়ে ১শত পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে আসেন। বৃহস্পতিবার সকালে আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

শাহজাদপুর

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...