বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
করোনাভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ এবং মৃত্যু হচ্ছে অনেকের। ঘরবন্দি খেটে খাওয়া মানুষগুলো কাজ না করতে পেরে কর্মহীন হয়ে পড়েছে সবাই। গরিব, দুস্থ ও অসহায় পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাবার সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের গরিব, দুস্থ ও অসহায় ৩৫০ পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন গাড়াদহ ইউনিয়নের আওয়ামীলীগ এর সভাপতি সেলিম আক্তার (সেলিম)। বুধবার (২০মে) ইউনিয়নের গাড়াদহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১ কেজি আটা, ১ কেজি আলু, ১ কেজি লবণ, ৭০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম পিয়াজ, ৫০০ গ্রাম ডাউল, ১ প্যাকেট সেমাই ও ১ টি করে সাবান ঈদ উপহার সামগ্রী বিতারন করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতারণ কার্যক্রমে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এসময় আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আতাউর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রাসেল শেখ, সহযোগী সংগঠনের নেতা ও গন্যমান্য ব্যক্তিবর্গ। ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি সেলিম আক্তার (সেলিম) বলেন, করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাড়ানো মানবিক দায়িত্ব। তাই আমি এই দায়িত্ব বোধ থেকেই এমন উদ্যোগ নিয়েছি। তবে কোন মানুষের একার পক্ষে এই অঞ্চলের বিরাট জনগোষ্ঠীর মুখে অন্ন তুলে দেওয়া সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানেরা যদি যার যার জায়গা থেকে এই সমস্ত অসহায় মানুষদের সহায়তা করেন তাইলে আমরা ইনশাআল্লাহ সম্মিলিত চেষ্টায় এই সংকট কাটিয়ে উঠতে পারব।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...