বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শাহজাদপুর প্রতিনিধি : আজ সোমবার বাদ মাগরিব মণিরামপুর বাজারের উদ্যোগে শাহজাদপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ৬ষ্ঠ তম বাৎসরিক ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর উপজেলা বণিক কল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মজনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ইসলামী জলসায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্কভিটা) এর ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন স্পেশাল ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ( পিপি ) ও উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আব্দুল হামিদ লাভলু। এ সময় অতিথিবৃন্দ্রের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রবিন আকন্দ, আলহাজ্ব হায়দার আলী, আলহাজ্ব আব্দুস সাত্তার ( মন্টু মার্সেন্ট), আলহাজ্ব রায়হান আলী, পৌর কাউন্সিলর লিয়াকত হোসেন, শাহজাদপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এড. মামুনর রশীদ লিয়াকত, যুবলীগ নেতা রাজীব শেখ, আলহাজ্ব সাজিদ হাসান ভোলা, আশীষ সরকার, মো: রবিউল শেখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওই ইসলামী জলসায় প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও বক্তা মাওলানা মীর মো: হাবিবুর রহমান যুক্তিবাদী ছাহেব। বিশেষ মেহমান হিসেবে বয়ান করেন, মাওলানা মীর মো: হাবিবুর রহমান যুক্তিবাদী ছাহেবের সুযোগ্য পুত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ্ব মাওলানা মীর মো: আবু বক্কার সিদ্দিক, স্থানীয় মাওলানা মো: রফিকুল ইসলাম জীবন (প্রতিবন্ধী), টাউন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো: গোলাম রব্বানী ছাহেবসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ। সার্বিক তত্বাবধাণে ছিলেন ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির পক্ষে আলহাজ্ব ফিরোজ আহমেদ। উক্ত ইসলামী জলসায় শতশত ধর্মীয় মুসুল্লীগণ উপস্থিত ছিলেন। কোরআন ও হাদিসের আলোকে বয়ান শেষে দেশ দশের কল্যাণে ও মুসলিম জাহানের কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলামী জলসার প্রধান মেহমান মাওলানা মীর মো: হাবিবুর রহমান যুক্তিবাদী ছাহেব।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

বিকিনি পরতে শরীর তৈরি করছেন পারিনীতি!