শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউপি সদস্য আইয়ুব আলীর উপর হামলা, মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে। ব্যাবসা সংক্রান্ত পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাড়ী ফেরার পথে উপজেলার জামিরতা ভাটপাড়া গ্রামের মৃত রায়হান আলীর পুত্র ইনসাব, কুতুব আলী, ওয়াজেদ আলী নেতুত্বে একদল সন্ত্রাসী আইয়ুব আলীর উপর হামলা চালিয়ে মারপিট করে ও তার কাছে থাকা নগদ আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নেয়। তাকে মারপিট করে আহত করে। একজন ইউপি সদস্যকে মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এঘটনায় আইয়ুব আলী বাদী হয়ে ইনসাব,ওয়ারেছ, কুতুবসহ মোট ৮জনকে আসামী করে গতকাল শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এস,আই জাহিদ জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
সম্পর্কিত সংবাদ
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
