রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু টি-২০ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট- এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর)সকালে উপজেলা ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী। এতে সভাপতিত্ব করেন, উপজেলা ক্রিকেট এ্যাসোসিয়েশন এর সভাপতি মারুফ হাসান সুনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, শাহজাদপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা পৌর যুবলীগের আহ্বায়ক মাসুদুল হাসান মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ। উদ্বোধনী ম্যাচে বাঘাবাড়ী টাইগার্স একাদশ বনাম পোরজনা সূর্য তরুন একদশের বিপক্ষে মাঠে নামে। উদ্বোধনী খেলায় ১০৯ রানে জয়লাভ করে বাঘাবাড়ী টাইগার্স একাদশ। উল্লেখ্য মাসব্যাপী এই টুর্নামেন্টে মোট ২৮টি দল অংশগ্রহণ করবে সবগুলো ম্যাচ শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...