শাহজাদপুর প্রতিনিধি: একত্রীভুত “সফলতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বেসরকারী সেবামুলক সংস্থা চাইল্ড সাইপ ফাউন্ডেশন (সিএসএফ) শাহজাদপুর আয়োজিত এলঅয়েন্স বাংলাদেশ এর সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার শাহজাদপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে এক বর্নঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি শাহজাদপুর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শাহজাদপুর পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে শহীদ স্মৃতি মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সিএসএফ এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জহুরুল ইসলাম জুয়েল, সাবেক অধ্যক্ষ এ,এম, আব্দুল আজিজ, অধ্যাপক নাছিম উদ্দিন মালিথা, বিপ্লব কুমার সরকার, মোখলেছুর রহমান, মুনমুন, তামান্না, রোমানা প্রমুখ। এ আলোচনা সভা শেষে ১৭ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু
বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
বিশেষ প্রতিবেদন
বাদুড় করোনার জন্য কতটা দায়ী?
বিশেষ প্রতিবেদন
প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান
দিনের বিশেষ নিউজ
করোনা : আরও ৪ জেলার ৭ এলাকায় সাধারণ ছুটি ঘোষণা
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
