বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আইগবাড়ি পাড়কোলা মহল্লার আলী আজগার হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে শাহজাদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পীযুষসহ ৮৫ জনকে। সূত্র জানায়, সোমবার রাতে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন নিহতের ছেলে জুয়েল রানা। এ মামলার প্রধান আসামি মোস্তাফিজুর রহমান পীযুষ দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার ৫ নম্বর আসামি। এছাড়াও ৮৪ জনের নাম উল্লেখসহ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এলাকার আধিপত্য নিয়ে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বেল্লাল হোসেন ও সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পীষুষের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ চলছে। রবিবার সকালে সংঘর্ষে পাড়কোলা গ্রামে নিহত হন আজগার আলী। এ হত্যার ঘটনায় পুলিশ এজাহারভূক্ত আসামি  রুহুল আমিনসহ মোট ৬জনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিরা আত্মগোপনে। সূত্র জানায়, মঙ্গলবার সন্দেহভাজন রঞ্জু (৩০),সাগর (২০), আরিফুল (১৯), এরশাদ (১৮) ও সাকিব (২৩) নামে যুবকদের আটকের পর থানায় নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, সংঘর্ষের পর লোকজন হাসপাতালে থাকায় মামলা দায়েরে বিলম্ব হয়েছে। ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...