বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার খঞ্জনদিয়ার মহল্লায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া; পাল্টা ধাওয়া, হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩টি মোটরসাইকেলে আগুণ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে, বিএনপি প্রার্থী ড. এমএ মুহিতের বাড়ির গেট, চেয়ার টেবিল ও জানালার গ্লাস, ১টি মোটরসাইকেল ও ১টি দোকান ভাংচুর করা হয়েছে। এ সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম জানা যায়নি। শাহজাদপুর উপজেলা যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগে জানান, এ দিন সকাল সোয়া ১১ টার দিকে সে ও তার বড় ভাই শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ মার্কেটের সামনে (সাবেক বিএনপি অফিস) বসে দলীয় নেতাকর্মীদের সাথে নির্বাচন নিয়ে আলাপ করছিলেন, এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের একটি মোটরসাইকেল বহর তাদের সামনে এসে গতি রোধ করে তাদের দু‘ভাইকে বেধরক মারপিট করে। এর কিছু সময় পরই তারা বিএনপি প্রার্থী ড.এমএ মুহিতের খঞ্জনদিয়ারস্থ বাসভবনে হামলা চালায়। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলা সংর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের লোকজন পূর্বপরিকল্পিত ভাবে মোটরসাইকেলের বহর নিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. এমএ মুহিতের বাড়িতে হামলা চালায়। পাশের কবরস্থানে জানাযার জন্য অপেক্ষমান লোকজন তাদের অন্যায়ের প্রতিবাদ করে প্রতিহত করেছে। তিনি আরো জানান, এদিন সকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নরিনা গ্রামে জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান জিয়ার মোটর সাইকেল, তালগাছিতে বিএনপি নেতা মজিররের দোকান ভাংচুর ও এদের দুজনকে মারপিট করে আহত করে।’ শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের একটি মিছিল ওই পথ দিয়ে আসার সময় ড. মুহিতের বাড়ির ভিতর থেকে গালাগালি করে এবং ঢিল ছোড়ে। এতে তারা প্রতিবাদ করে এগিয়ে গেলে তারা হামলা চালায়।’ এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...