সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নিহাল খান,শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় কোরবান আলী (৪২)নামে এক আওয়ামীলীগের নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা । ২৯ ফেব্রুয়ারি সোমবার আনুমানিক রাত ৯ টার দিকে উপজেলার সায়েস্থাবাদ এলকায় দুর্বত্তরা হামলা চালিয়ে এ হত্যাকান্ড ঘটায় । নিহত কোরবান আলী শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন এর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সড়াতৈল গ্রামের আব্দুল আজিজের ছেলে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান,রাত ৯ টার দিকে আওয়ামীলীগ নেতা কোরবান আলী কাশিনাথপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে সায়েস্থাবাদ শহীদের বাড়ির পূর্ব পাশে পৌছালে দুর্বত্তরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে  ঘাড়ের উপরের অংশে কোঁপ দেয় এবং মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় । এতে ঘটনাস্থলেই কোরবান আলী নিহত হন। খবর পেয়ে রাত পৌনে ১১ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং মরদেহ উদ্ধার করে। মরদেহ থানা হেফাজতে আছে। প্রাথমিকভাবে হত্যাকান্ডের কারণ এখনো নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...