শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার রাতে শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর এলাকায় সিরাজগঞ্জ জেলখানার মহিলা কারারক্ষী সুইটি বেগম (২৬) প্রেমিক সোহেলের (২২) সাথে ফুর্তীকালে এলাকাবাসী হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দ্বারিয়াপুর মহল্লার সকিম প্রাং এর ছেলে হুন্ডা মেকার সোহেল ৩ মাস আগে হেরোইন সেবনের দায়ে সাজাপ্রাপ্ত হয়ে সিরাজগঞ্জ জেলখানায় সাজা ভোগের সময় মহিলা কারারক্ষী সুইটি বেগমের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাজাভোগ শেষে সোহেল বাড়ী ফেরার পর সুইটি প্রায়ই তার সাথে দেখা করতে শাহজাদপুরে আসে। দিন-রাত সোহেলের সাথে ফুর্তীফার্তীর করে চলে যায়। দীর্ঘ দিন ধরে এ অবস্থা চলতে থাকায় গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে এলাকাবাসী এ প্রেমিক জুটিকে অসামাজীক কাজে লিপ্তরত অবস্থায় হাতেনাতে আটক করে শাহজাদপুর থানা পুলিশে সোপর্দ করে। সিরাজগঞ্জ জেলখানার মহিলা কারারক্ষী সুইটি বেগম প্রেমিক সহ গ্রেফাতারের ঘটনায় শাহজাদপুরে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারারক্ষী সুইটি বেগম রাজশাহীর বাগমারা এলাকার আব্দুল মালেকের কন্যা বলে জানা গেছে। ঘটনার সত্যতা স্বীকার করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল হাই বলেন সুইটির অভিভাবক ও সিরাজগঞ্জ কারাকর্তৃপক্ষকে বিষটি অবহিত করা হয়েছে। তারা এলে এব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক
সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
