শাহজাদপুর প্রতিনিধি : অভাবের তাড়নায় শাহজাদপুরে এক দিনের নবজাতককে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার নরিনা গ্রামে। জানা গেছে, উপজেলার নারিনা গ্রামের রিক্সাচালক বাতেন-বিউটি দম্পত্তির ঘরে গত বুধবার জন্ম নেয় ফুটফুটে একটি কন্যাসন্তান। প্রসব বেদনায় এখনও কষ্ট পাচ্ছে বিউটি। এরই মধ্যে আদর করে ওই শিশুটির নাম রাখা হয়েছে কুলছুম। কুলছুমের মুখ দেখে প্রসব বেদনার কষ্ট কিছুটা দূর হলেও মেয়ের অনাগত ভবিষতের কথা মাথায় রেখে আরও বেশী কষ্ট পাচ্ছে বিউটি। কারণ, বাতেনের আরও এক স্ত্রী রয়েছে। সে ঘরেও রয়েছে ২টি কন্যাসন্তান। আবার তার ঘরেও রয়েছে আরও ২টি সন্তান। একমাত্র উপার্জনক্ষম স্বামী বাতেন রিক্সা চালিয়ে দুই সংসার চালাতে এমনিতেই হিমশিম খাচ্ছে। অভাবের সংসারে দু’বেলা দু’মুঠো ভাত জোটেনা তাদের। অভূক্ত সন্তানরা অনেক রাতেই জ্বঠর জ্বালায় কান্নাকাটি করে মা বিউটির কাছে খাবার চায়। মা তখন অবুঝ সন্তানদের বুকের মাঝে জড়িয়ে ধরে অঝোর ধারায় চোখের জল ফেলেন। তার ওপর কুলছুমের জন্ম মা বিউটিকে ভাবিয়ে তুলেছে। একটু ভালো থাকা, ভালো খাবার এবং ভালো পরিবেশে মানুষ হবার চিন্তা থেকেই নাড়ী ছেঁড়া ধন কুলছুমকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাতেন-বিউটি দম্পত্তি। এ ব্যপারে রূপপুর মহল্লার শামীম-শিউলি দম্পত্তির সাথে ২০ হাজার টাকা দামদর হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। বাতেন-বিউটি দম্পত্তি কুলছুমকে বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিক্রি নয়, দত্তক দেয়া হচ্ছে। তবে যদি তারা খুশি হয়ে আমাদের কিছু দেয় তাহলে নেবো।’
সম্পর্কিত সংবাদ
ফটোগ্যালারী
বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )
শাহজাদপুর
শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...
বাংলাদেশ
অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ
বাংলাদেশ
শিবচর করোনা মুক্ত, আক্রান্তদের সবাই সুস্থ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে ত্রাণ আত্মসাতের দায়ে তিন ইউপি সদস্য বরখাস্ত
সরকারি চাল আত্মসাৎ ও বিতরণে অনিয়মের দায়ে সিরাজগঞ্জের তিন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণ...
অর্থ-বাণিজ্য
সিরাজগঞ্জে ধান কাটতে আসতে শ্রমিকদের বাধা নেই
নিজস্ব সংবাদদাতাঃ করোনা প্রভাবে থমকে আছে সিরাজগঞ্জের ধান কাটা। মাঠে ফসল ভালো হলেও কৃষি শ্রমিক সংকটের কারণে দিশেহারা কৃষক...
