শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে এবং ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন অমান্য করে ভাটা পরিচালনা করার দায়ে সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও দুইটি ইটভাটার মালিককে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ভাটা গুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ওই আদালত।

সোমবার(১১জানুয়ারী) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ও সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মঈন উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহের কথা ব্রিকস ও মকরকোলা এলাকার নাম ব্রিকস ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া এ সময় মাকড়কোলা এলাকার রবিউল ইসলাম পরিচালিত এমএনসি ইটভাটা ও সৈকত ব্রিকস লিমিটেড এর মালিককে পরিবেশ ছাড়পত্র, বসতবাড়ি ও স্কুলের ২০০ মিটারের মধ্যে ইট ভাটা নির্মাণ এর অপরাধে ৪ লক্ষ টাকা করে মোট ৮ লক্ষ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার বলেন, এসব ইট ভাটায় লাইসন্সে ও পরবিশে অধদিপ্তররে ছাড়পত্র নাই। ভাটাগুলোতে পরবিশেবান্ধব ঝকিঝাক চমিুনী নাই। এছাড়া জ্বালানী কাঠ দিয়ে ইট পুড়িয়ে এসব ইটভাটা পরিবেশের  ক্ষতি করছে।

তিনি আরো বলনে, বসতবাড়ি ও স্কুলের পাশে ভাটা পরিচালনা, ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় অবৈধ ইটভাটা ধ্বংসে দেশব্যাপী অভিযান চলছে।এর অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার আজ অভিযান শুরু হয়। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এসময় শাহজাদপুর ফয়ার সার্ভিসের টিম, র‌্যাব-১২ এবং জেলা পুলিশের ১ টি করে চৌকস দল উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পরিবেশ ও জলবায়ু

তিস্তা প্রকল্পে অংশগ্রহণে প্রস্তুত বেইজিং: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

রাষ্ট্রদূত বলেন, চলতি বছর চীন ২৩টি দ্বিপক্ষীয় সেমিনার এবং ৩০টি বহুপক্ষীয় প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করবে। যেখানে ৫০০-এ...

শাহজাদপুরে ডায়া’য় শোকাবহ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর

শাহজাদপুরে ডায়া’য় শোকাবহ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া আদর্শ ম্যাধমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ ম...

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

শাহজাদপুর

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও' র অসৌজন্যমূলক আচচরণের প্রতিবাদে প্রতিবাদ সভা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে ইউএনও সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সোমবার দুপুরে শাহজাদপুর প্রেস...

স্বামীর পরকীয়ার জেরে মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

বাংলাদেশ

স্বামীর পরকীয়ার জেরে মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

এদিন রাত ৯টার দিকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আত্মহত্যা প্ররোচনার দায়ে রাতেই স্বামী কলেজ শিক্ষক কনার মন্ডলকে আট...