মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের অপহৃত বুদ্ধি প্রতিবন্ধি তরুণীকে টাঙ্গাইল পতিতালয় থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আসামীকরে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, মাদলা গ্রামের ওই বুদ্ধি প্রতিবন্ধি তরুণীর সাথে লিটন নামের এক যুবক প্রেমের ফাঁদে ফেলে তার সাথে স্বক্ষতা গড়ে তোলে। এরপর সুযোগ বুঝে গত ৫ জুন বিকেলে ওই মেয়েটি ওষুধ কিনতে দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় গেলে লিটনসহ ২ যুবক তাকে অপহরণ করে নিয়ে টাঙ্গাইল পতিতালয়ে বিক্রি করে দেয়। সেই থেকে সে প্রায় ৪ মাস নিখোঁজ ছিল। এর এক পর্যায়ে এলাকার এক ব্যক্তি তাকে টাঙ্গাইল পতিতালয়ে দেখতে পেয়ে পরিবারে খবর দেয়। খোঁজ পেয়ে তার পিতা টাঙ্গাইল র‌্যাবের সহযোগীতায় গত ২২ সেপ্টেম্বর তাকে সেখান থেকে উদ্ধার করে। এরপর শাহজাদপুর থানা পুলিশের সহযোগীতায় মেয়েটিকে বাড়ি ফিরিয়ে আনা হয়। এ ঘটনায় তরুণীটির পিতা বাদি হয়ে ৩ জনকে আসামী করে শাহজাদপুর থানায়একটি মামলা দায়ের করেছে। আসামীরা হলো, লিটন (৩০), পতিতা পল্লির ঘর মালিক চান মিয়া (৩৫) ও পতিতা সরদার নিনার্ঘিস (৩১)। এ মামলার ৪ দিনেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম জানান, বাদী অপহরণকারী লিটনের নাম পরিচয় বলতে না পারায় তাকে অনুসন্ধান করে বের করতে একটু সময় লাগছে। তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শিঘ্রই আসামীদের সবাইকে গ্রেফতার করা সম্ভব হবে। এর জন্য সকল প্রচেষ্টা অব্যহত রয়েছে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...