শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সংবাদদাতাঃ শাহজদপুরে অপহরণ চেষ্টাকালে এক অপহরনকারী আটক পরিশেষে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্মমান আদালত। আজ বুধবার সকালে শাহজাদপুর পৌর এলাকার বাড়াবিল গ্রামের মোঃ মোনের প্রামানিকের কন্যা মুন্নি খাতুন (৬) ও মোঃ বাবলু মিয়ার কন্যা লাবনী খাতুন (৬) প্রতিদিনের ন্যয় বাড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সময় অপহরনকারি মোঃ রকিব (৩২), মুন্নি ও লাবনিকে স্কুল ব্যাগ কিনে দিবে বলে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী টের পেয়ে মেয়ে দুটিকে উদ্ধার করে এবং অপহরনকারীকে ধরে বিদ্যালয়ে আটক করে রাখে। বিষয়টি আরো জানাজানি হলে গ্রামবাসি ক্ষিপ্ত হয়ে অপহরনকারিকে গণধোলাই দেয়ার চেষ্টা করলে খবর পেয়ে তাৎখনিক শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরনকারিরে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাকে ভ্রাম্মমান আদালতে হাজির করলে ভ্রাম্মমান আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম আহমেদ তাকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জানাযায়, অপহরনকারি উপজেলার যুগ্নিদাহ গ্রামের মোঃ আব্দুল আলমের পুত্র। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...