বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
Apaharan+Udhar_01_3 শাহজাদপুরে অপহরণের আট দিন পর নাটোরে কাপড় ব্যবসায়ী গোলাম মোস্তফাকে (৪৮) উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করা হয়। উদ্ধারকৃত গোলাম মোস্তফা শাহজাদপুরের ছোট মহারাজপুর গ্রামের মৃত আজগর আলী সরকারের ছেলে। আটককৃতরা হলো : নাটোরের লালপুর উপজেলার কাশাহাটা গ্রামের আ. খালেকের ছেলে ফয়সাল আহম্মেদ (৩৪), বাগাতিপাড়া উপজেলার মাস্তুলপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে এনামুল হোসেন (৩০) এবং একই উপজেলার মহিষরৌহালী গ্রামের আবুল কালামের ছেলে হাফিজুল ইসলাম (২০)। তাদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় আটক ফয়সাল আহম্মেদ ও উদ্ধার হওয়া ব্যবসায়ীকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন জানান, গত ২০ অক্টোবর সকালে শাহজাদপুর বাজারে আসার পথে কাপড় ব্যবসায়ী গোলাম মোস্তফাকে অপহরণ করা হয়। ২২ অক্টোবর চক্রটি তার ছেলের কাছে মোবাইল করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযানে নামে ডিবি পুলিশ। এক পর্যায়ে মুক্তিপণ দেওয়ার কথা বলে অপহরণকারীদের সঙ্গে কৌশলে যোগাযোগ করলে তারা ১০ লাখ টাকা নিতে রাজি হয়। এ অবস্থায় সোমবার সন্ধ্যায় তাড়াশ উপজেলার মহেশ রোহালী এলাকায় টাকা নিতে এলে অপহরণ চক্রের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ফয়সাল ও তার সহযোগী হাফিজুলকে আটক করা হয়। পরে দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে বাগাতিপাড়া উপজেলার মাস্তুল গ্রামের গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে এনামুল হকের (৪০) বাড়ি থেকে শিকলে হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ী গোলাম মোস্তফাকে উদ্ধার ও এনামুলকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বিভিন্ন স্থান থেকে আরো তিনজনকে আটক করা হলেও তারা ঘটনার সঙ্গে জড়িত কিনা- তা যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...