শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুরে অপহরণ হওয়ার একদিন পর অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। দুই অপহরণকারী গ্রেফতার হয়েছে। জানা গেছে, টাকা পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে গত শুক্রবার রাতে উপজেলার রুপবাটি ইউপির মোয়াকেলা গ্রামের বেল্লাল মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক(৩৫) অপহরণ করে তারই আত্বীয় একই এলাকার মৃত কাশেম প্রাং এর পুত্র সোহেল ও ঠান্ডু। পরে এব্যাপারে অপহৃতর ভাই তারা মিয়া বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দ্বায়ের করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার শাহজাদপুর থানার এস,আই মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে এ,এসআই শাহ সুলতান ও এ,এসআই মতিন সংগীয় পুলিশ ফোর্স করতোয়া নদী বাঘাবাড়ী বেড়া মাঝামাঝি নদী পথ থেকে অপহৃতকে উদ্ধার করে এবং অপহরনকারী সোহেল ও ঠান্ডুকে গ্রেফতার করে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল রোববার আদালতে প্রেরণ করেছে। অপহৃত রাজ্জাকের কাছে অপহরনকারী সোহেল ও ঠান্ডু প্রায় দুই লক্ষাধিক টাকা পেত। পাওনা টাকা না দেয়ায় তাকে অপহরণ করেছিলো।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
