সিরাজগঞ্জের শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিউ রংধনু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা জরিমানা ও হাসপাতালটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা ৩টায় শাহজাদপুর পৌর শহরের থানার ঘাট নামক স্থানে অবস্থিত নিউ রংধনু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় হাসপাতালে বেশকয়েকজন সিজার করা রোগী ভর্তি ছিলো তবে আবাসিক অথবা দায়িত্বরত কোন চিকিৎসককে পাওয়া যায়নি। এসময় হাসপাতালের লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ অনুমোদনের কোন ধরনের কাগজ দেখাতে পারেনি।
পরে ভ্রাম্যমাণ আদালত নিউ রংধনু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাঃ আয়েশা বেগমকে একলক্ষ টাকা ও ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করে এবং হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো: শামসুজ্জোহা, এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো: আমিনুল ইসলাম।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, এই হাসপাতালে গতকাল ২জন মহিলার অপারেশন হয়েছে। যিনি অপারেশন করেছেন তিনিই এ্যানেস্থেসিয়া দিয়েছেন, সহকারী হিসেবে কোন ডাক্তার ছিলনা। এখানে কোন ডাক্তার বা পাশকরা কোন নার্স আমরা পাইনি। শাহজাদপুরে লাইসেন্স ছাড়া কোন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চলবে না। আমাদের এই অভিযান চলমান থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার শাহ মো: শামসুজ্জোহা বলেন, এই নিউ রংধনু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার দির্ঘদিন যাবৎ অনুমোদন না নিয়ে চিকিৎসা কার্যজক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সিরাজগঞ্জ সিভিল সার্জন এই হাসপাতালটি পরিদর্শন করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর এবং সিভিল সার্জনের নির্দেশে আমরা এই হাসপাতালে অভিযান পরিচালনা করি। হাসপাতালের মালিককে ১ লক্ষ টাকা এবং ম্যানেজারকে ৫হাজার টাকা জরিমানা করি এবং হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
