শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে সুবিধা বঞ্চিত দরিদ্র ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোকবর্তিকা। আজ সোমবার (১০মে) সকাল ১০টায় শাহজাদপুর মডেল সরকারি পাইলট হাইস্কুল প্রাঙ্গনে ৩'শ পরিবারের প্রতিনিধির মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণের উপদ্বোধন করেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর মডেল সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। জানা যায়, শাহজাদপুর মডেল সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষিকা সুমনা শিমু প্রায় ২ বছর পূর্বে অত্র স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অসহায়, দরিদ্র ও দুস্থ্য মানুষের সহযোগীতা করার লক্ষ্যে আলোকবর্তিকা নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। আলোকবর্তিকা প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় ব্যাক্তিগত ও ছাত্রদের অর্থায়ানে শিক্ষিকা সুমনা শিমু অসহায় জনগোষ্ঠীকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করে আসছে। চলতি রমজান মাসেও তাদের নিজস্ব অর্থায়নে প্রতিদিন প্রায় ২ থেকে ৩ শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন। এসময় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, আলোকবর্তিকা যেভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সেটা ইতিবাচক। আমি এর উ্দ্দোক্তা সুমনা শিমুকে ধন্যবাদ জানাই। সবাই যদি যার যার অবস্থান থেকে এভাবে এগিয়ে আসে তাহলে আমাদের দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলা সহজ হয়ে যাবে। আলোকবর্তিকার প্রতিষ্ঠাতা শাহজাদপুর মডেল সরকারি পাইলট হাইস্কলের শিক্ষিকা সুমনা শিমু বলেন, আলোকবর্তিকা প্রতিষ্ঠা করা হয়েছে সমাজের অবহেলিত, সুবিধা বঞ্চিত, দুস্থ্য, দরিদ্র ও অসহায় মানুষকে সহযোগীতা করার লক্ষ্যে। আমাদের সংগঠনের মাধ্যমে এখন পর্যন্ত করোনা কালীন সহযোগীতা, শীতবস্ত্র বিতরণ, গতবছর ঈদ উপহার বিতরণ, প্রতিদিন ইফতার ও বিভিন্ন রকম সহযোগীতা বিতরণ করা হয়েছে। আমাদের এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যহত থাকবে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...