রবিবার, ২২ মার্চ ২০২৬
এম,এ, জাফর লিটন, শাহজাদপুর সংবাদদাতাঃ ভারত কর্তৃক পানির প্রবাহ একতরফাভাবে নিয়ন্ত্রণ করায় উত্তরাঞ্চলের অন্যান্য নদীর ন্যায়  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রাচীন নদী  হুরাসাগরের পানি শুকিয়ে ধু ধু বালু চরে পরিণত হয়েছে। সেই সাথে জলাবায়ূর বিরূপ প্রভাব, অবৈধ নদী দখল আর ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে দিন দিন মরে যাচ্ছে এ উপজেলার যমুনা, করতোয়া, বড়াল, ধলাইসহ  আরও ৪টি নদী। ১৯৭৫ সালের ১২ এপ্রিল ভারত কর্তৃক ফারাক্কা ব্যারেজ চালুর পর থেকেই ক্রমে ক্রমে শাহজাদপুরের নদীগুলোর মরণদশা শুরু হয়। নদী আছে পানি নাই। প্রতি বছর বন্যা মৌসুমে বালুর আস্তরণ জমতে জমতে  হুরাসাগর নদী হারাচ্ছে তার নির্দিষ্ট প্রবাহ। আর সেই সাথে নদী তীর ভরাট করে গড়ে উঠছে অবৈধ বসতবাড়ী এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান। নদী গর্ভে বালু জমে বিশাল বিশাল চর সৃষ্টি হয়েছে। বিগত বছরগুলোর তুলনায় এ বছরের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। গত বছরে হুরাসাগর নদীতে গ্রীষ্ম মৌসুমে ক্ষীণ স্রোতধারা থাকলেও এ বছর তার আগেই নদীতে কোন পানি নেই। ফলে এ অঞ্চলের কৃষক, জেলেদের জীবন জীবিকায় নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। এই নদী ৪টির শাখা প্রশাখাসহ এ অঞ্চলের অসংখ্য খাল-বিল শুকিয়ে যাওয়ায় ভূ উপরস্থ পানির স্তর বা উৎস হারিয়ে যাচ্ছে। এতে করে সেচ সঙ্কটেরও আশঙ্কা করা হচ্ছে ব্যাপকভাবে। খোদ সিরাজগঞ্জ জেলায় সেচ নির্ভর ১ লাখ  হেক্টর জমিতে চাষাবাদ করতে পানির স্তর নীচে নামার আশঙ্কা করা হচ্ছে। এই নদীর নাব্যতা সঙ্কটের ফলে নৌ-চলাচল ব্যাহত হচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, হুরাসাগর নদীর রতনকান্দী বটতলা,কুঠিবাড়ী, চর পোরজনা, বাচড়া, ডায়া, রুপবাটি, কৈজুরী অংশে চর জেগে উঠায় সেখানে হচ্ছে ধান,সরিষা ও বিভিন্ন সব্জি চাষাবাদ। এ ব্যাপারে হাবিবুল্লাহনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, এক সময়ের খড়¯্রােতা হুরাসাগর নদী দেখেই মনে হচ্ছে না নদীর প্রবাহ। নদী সংলগ্ন আমার বাড়ীর নীচ দিয়ে বারো মাস পানি থাকত। গুণটানা নৌকা চলত। সেসব এখন শুধুই স্মৃতি। নদীর রতনকান্দী বটতলা অংশে বালু আর ধান ক্ষেত। ফলে হুরাসাগর নদীর অবস্থা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ। এই নদীর সবটুকুই এখন ধু ধু বালুচর। মাঝে মাঝে দুএকটা জায়গায় পানির দেখা মিললেও তা যৎসামান্য। তাই হুরাসাগর নদীর প্রবাহ কমে এখন মৃত নদীতে পরিণত হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

শাহজাদপুর

শাহজাদপুরে ২২ বছর কারাভোগের পর সাবেক ছাত্রনেতা সবুজের মুক্তি

একটি মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর রোববার (১৬ আগষ্ট) সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেলেন শাহজাদপুর উপজেলা ছাত্রদ...

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

জাতীয়

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা।

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতীয়

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল হ...

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

অপরাধ

শাহজাদপুরে রাতের আঁধারে ৬৫ মন আধাপাঁকা ধান কেটে নিল দুর্বৃত্তরা

শুধু ধান কেটে নিয়েই ক্ষান্ত হয়নি আবু বক্কও সিদ্দীক গং; তারা উক্ত জমি দখলেরও পায়তারা করছে এবং কৃষক হাজী মোঃ মোজাহার আলী ও...