বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সরকারের বিরুদ্ধে ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার হোসেন গত রোববার সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার কাছে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার সরকারি বরাদ্দ বিভিন্ন প্রকল্পের টাকা সুনির্দিষ্ট খাতে ব্যায় না কওে আত্মসাত করেছেন। এর মধ্যে ভূমি কর বাবদ সোনালী ব্যাংক থেকে ১২ লাখ ১০ হাজার ৪’শ ৩০ টাকা, ভিজিএফ এর ৪৮ মেট্রিকটন চাল, সংস্কার না করেই পুকুর সংস্কারের নামে ১ লাখ টাকা, কচুরিপানা পরিষ্কারের নামে ১ লাখ ৮০ হাজার টাকা, রাস্তা সংস্কার না করেই ১ লাখ টাকা, বয়ষ্ক ভাতা ও প্রতিবন্ধী কার্ডেও ১ লাখ ৫০ হাজার টাকা, এলজিএসপি কাজের ৩ লাখ ১২ হাজার টাকা, এলজিএসপি বোনাসের ৪ লাখ টাকাসহ ২৬ টি প্রকল্পের ৮২ লাখ ৬৪ হাজার ৪’শ ৮৫ টাকা আত্মসাত করেছেন। ইউপি সদস্য আক্তার হোসেন বলেন, হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার নিজের ক্ষমতার দাপটে গোপনে ৮২ লাখ টাকা আত্মসাত করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের জন্য অভিযোগের অনুলিপি স্থানীয় সাংসাদ, দুদক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এসব অভিযোগ অস্বীকার করে হাবিবুল্লাহনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার বলেন,‘একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হয়রানী করার জন্য মিথ্যা অভিযোগ দায়ের করেছে। তদন্ত করলেই প্রকৃত ঘটনা উঠে আসবে।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...