আসমাউল হোসনার বাবার বাড়ী লালমনিরহাটে। পারিবারিকভাবে বিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে।স্বামী শামীম হোসেন গত রোববার ৭ মার্চ আসমাউল হোসনাকে মারপিট করে ১৫ মাসের দুধের শিশু বাচ্চাকে রেখে বাড়ী থেকে বের করে দেন । বুকের ধনকে হারিয়ে চটফট করেছিলেন ঐ মা।নারী দিবসে ঐ সন্তান হারা মায়ের কান্নার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পরে। এমতাবস্থায় আসমাউল হোসনা তার শিশু বাচ্চাকে উদ্ধারের জন্য আদাতের দ্বারস্থ হলে আদালত ৪৮ ঘন্টার মধ্যে বাচ্চাটিকে উদ্ধারের জন্য শাহজাদপুর থানার ওসিকে আদেশ প্রদান করেন।মঙ্গলবার (৯মার্চ) দুপুরে শাহজাদপুর পারিবারিক জজ আদালতের বিচারক কিশোর দত্ত এ আদেশ দেন। এ্যাডভোকেট মোঃআনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। পরবর্তীতে আদালতের আদেশ মোতাবেক বুধবার(১০মার্চ) বিকেলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের নির্দেশনায় শাহজাদপুর থানার উপ পরিদর্শক এসআই আঃ মান্নান ও এসলাম আলীসহ শাহজাদপুর থানার একটি পুলিশ টিম আসমাউল হোসনাকে নিয়ে শাহজাদপুরের চড়াচিথুলিয়া অভিযুক্ত শামীমের বসতবাড়ী থেকে ঐ শিশু বাচ্চাকে উদ্ধার করে। এসময় আসমাউল হুসনা তার শিশু বাচ্চাকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত ও কান্নায় ভেঙে পরেন। এসআই আঃ মান্নান জানান ঐ শিশুটি বর্তমান তার মায়ের সাথে থানা হেফাজতে আছে বৃহস্পতিবার শাহজাদপুর পারিবারিক আদালতে নিয়ে যাওয়া হবে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
শাহজাদপুর
শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ
লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...
খেলাধুলা
বাতিল হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে একে একে বাতিল হচ্ছে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট। এরই ধারাবাহিকতায় আইসিসি গত...
স্বাস্থ্য
করোনায় আরও ৪০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮৬৮
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৬৬১ জন।এ...
জাতীয়
করোনায় আক্রান্ত ছাড়াল ২০ হাজার
বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও প্রতিদিনই...
