পুলিশের এসআই সহ ৩০ জন আহত, রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ, ৫ দোকান ভাংচুর
শাহজাদপুর সংবাদদাতাঃ আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি দক্ষিণপাড় বাজারে রূপবাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল লতিফের নেতৃত্বে মোল্লা গোষ্ঠীর সাথে একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদারের নেতৃত্বে শিকদার গোষ্ঠীর মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী হামলা সংঘর্ষে পুলিশের এসআই সহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে। প্রায় ১ ঘন্টাব্যাপি এ হামলা সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ৫ দোকান ভাংচুর ও লুটপাট করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এক রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই চেয়ারম্যান গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এরই জের ধরে এ দিন দুপুরে একটি মোবাইল ফোন, সীম ও টাকা ফেরত পাওয়ার দাবিকে কেন্দ্র করে উভয়পক্ষের প্রায় ৩ শতাধিক ব্যক্তি লাঠি, ফালা, হলঙ্গা, রামদা, চাইনিজ কুড়াল, টেটা নিয়ে উভয়পক্ষের উপরে ঝাপিয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট, পাটকেল নিক্ষেপ, দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে লতিফ চেয়ারম্যান গ্রুপের লাঠির আঘাতে শাহজাদপুর থানার এসআই রেজাউল করিম গুরুত্বর আহত হয়। এছাড়া উভয়পক্ষের আহতরা হলেন রফিকুল ইসলাম (৪৫), চুন্নু (৪৫), জুয়েল (২০), হায়দার আলী (৩২), আনোয়ার হোসেন (২২), জিয়া (৩৫), রানা (২০), জনি (৩০), রবিউল (২০), শাহরিয়ার (২৫), আরিফ (২৬), মোশাররফ (৩০), আব্দুল বাতেন (৪৮), বাদল (৩৩), আব্দুল বাতেন (২৫), মোতালেব হোসেন (৩৮), গণি প্রামানিক (৫৫), মিলন (১৪), সুমন (১৫), খলিল (৪৮), হবি (৩৭), আবু মুছা (৫৫), সিরাজুল (৪০), মুজাহিদ (৩৮) প্রমুখ। আহতদেরকে শাহজাদপুরের পোতাজিয়া, বেড়া, পাবনা ও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সংঘর্ষকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাঘাবাড়ি দক্ষিণপাড় বাজারে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, তুচ্ছ ঘটনা, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা চলাকালে লতিফ চেয়ারম্যান গ্র“পের লোকজন এসআই রেজাউল করিমকে পিটিয়ে আহত করেছে। আহত রেজাউল করিমকে পোতাজিয়া হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাসায় বিশ্রামে রাখা হয়েছে। তিনি বর্তমানে আশংকা মুক্ত রয়েছেন। এ ব্যাপারে পুলিশবাদী মামলা সহ উভয়পক্ষের মধ্যে মামলার প্রস্তুতি চলছে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
কুড়িগ্রামে ২কেজি ৫'শ গ্রাম গাঁজাসহ মা-মেয়ে আটক
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ২কেজি ৫০০গ্রাম গাঁজাসহ সোনাভান বেগম(৪৫) ও তার তালাকপ্রাপ্ত মেয়ে আশা বেগম(২৫) কে আট...
রাজনীতি
করোনায় মৃত ব্যক্তির দাফন করতে তৈরি পাবনা জেলা যুবলীগ
মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করলে পরিবার চাইলে বিনা খরচে তার দাফনের ব্যবস্থা করবে পাবনা জেলা যুবলীগ।...
অপরাধ
শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...
কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...
শাহজাদপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
শাহজাদপুরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষক ও তার আত্মীয়-স্বজন প্রভাবশালী হওয়ায় থানায় মামলা করেও বিচা...
কামারখন্দ
কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...
