মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেড়াকুচাটিয়া গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের দাবীতে শাহজাদপুর- কৈজুরী সড়কের ডায়া মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মজিবর রহমান প্রামাণিকের সভাপতিত্বে ছাত্রনেতা সানোয়ার হোসাইনের পরিচালনায় প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবী ও উপজেলা বাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মুস্তাক আহমেদ, শাহজাদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক এম,এ, জাফর লিটন। আরও বক্তব্য রাখেন গ্রামবাসীর পক্ষে সমাজসেবক আবু বক্কার সিদ্দিক, মাহবুবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বেড়া কুচাটিয়া একটি বিশাল ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের মানুষ কষ্ট করে অনেক দূরে পড়াশোনার জন্য যায়। তাই গ্রামবাসীর কথা চিন্তা করে অবিলম্বে জাতীয় শিক্ষা দিবসে এই গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জোর দাবী জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য   বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

খেলাধুলা

শেষ আটে বাংলাদেশ, বলার রুবেলের কারুকার্য বেলকুচিতে রঙের খেলা ও আনন্দ মিছিল

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে রং এর খেলা ও আনন্দ মিছিল হয়েছে।...

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

জাতীয়

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল (সাঃ) এর হাদিস গেলো কই?

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী হাইস্কুল মাঠে বাংলাদেশ

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি