শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
dhulauri শাহজাদপুর সংবাদদাতা :- অবশেষে শাহজাদপুরে উপজেলার হাবিবুল্লাহনগড় ইউপির ফরিদপাঙ্গাসি গ্রামে কালভার্ট নির্মান করা হয়েছে। দির্ঘ প্রতিক্ষিত অত্র কালভার্টটি নির্মানের ফলে এলাকার ৬ টি গ্রামের মানুষের মুখে হাসি ফুটেছে। জনসাধারনের চলাচলের একমাত্র রাস্তাটি কালভার্ট না থাকার ফলে বর্ষার সময় ৬ টি গ্রামের মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বর্ষার সময় তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিলো নৌকা। এলাকাবাসীর দির্ঘদিনের দাবি ছিলো কালভার্ট নির্মানের। অবশেষে কালভার্টটি নির্মানের ফলে ধুলাউড়ি , জোলাপাড়া , রায়পাড়াসহ ৬ টি গ্রামবাসী এই বাস্তা দিয়ে চলাচল করতে পারবে। এলাকাবাসী জানায়, অতিতে ইউপি নির্বাচনের সময় পার্থীরা এলকাবাসীকে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি কেউ। কিন্তু এবার মাত্র এলাকার মেম্বার আক্তার হোসেনের প্রচেষ্টায় কালভার্টটি নির্মিত হয়েছে। তিনি নিজেই তদবির করে ইউপি বাজেট পাশ করিয়ে নিজেই দ্বায়িত্ব নিয়ে কালভার্টটি নির্মান করেছেন। এলাকার বাসিন্দারা জানান, আমরা দির্ঘ ৪ যুগ ধরে বেহাল রাস্তা দিয়ে চলাচল করেছি এখন কালভার্টের দু’পাড়ে মাটি ভরাটের কাজ সম্পন্ন হলে আমাদের চলাচলের সুবিধা হবে। রিক্সা ভ্যান এখান দিয়ে চলাচল করতে পারবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...