বুধবার, ২৫ মার্চ ২০২৬
শাহজাদপুরের কৃতি সন্তান সুনামধন্য ডাঃ আবু সাঈদ (৯৭) দ্বারিয়াপুর নিবাসী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৬ জানুয়ারী রাত্রি ১০.৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বাদ জোহর শাহজাদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এবং বাদ আসর তার নিজ ইউনিয়নের চর- নরিনার কবরস্থান মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে চর-নরিনা কবরস্থানে বাবা মায়ের কবরে পাশে সমাহিত করা করা হবে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সাধারণ সম্পদাক শফিকুজ্জামান শফি, শাহজাদপুর সংবাদ ডটকমের সম্পাদক আবুল বাশার ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ শরিফ সরকার, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পদাক মীর্জা মোস্তফা জামান,শাহজাদপুর উপজেলা বিএনপি'র আহবায়ক প্রফেসর ড. এমএ মুহিত, সদস্য সচিব আলহাজ্ব এ্যাড.আবুল কাশেম, যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন হিরু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যন মুস্তাক আহমেদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।