মোঃ আল-আমিন হোসেন,শাহজদাপুরঃ শাহজাদপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা নিচ্ছে কোমলমতী শিশুরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার কেজুরি ইউপির দুর্গম চরাঞ্চল চর গুদিবাড়ী এলাকায় মাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা নিচ্ছে কোমলমতী ২৫৯ জন শিশু। অত্র প্রতিষ্ঠানে শিক্ষক রয়েছে ৩ জন আর শিক্ষিকা রয়েছে ২ জন। প্রধান শিক্ষকের নাম মঞ্জুর রহমান, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী, সহকারী শিক্ষিকা মজিদা ইসলাম ও জাহিরা সুলতানা।
সরেজমিনে সোমবার সকালে গিয়ে দেখা যায়, অত্র বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীরা লাল সবুজ পোশাক পড়ে পিটি করছে। শিক্ষক সাইফুল ইসলাম জানান, আমাদের স্কুলে লেখা পড়ার মান খুবই ভালো। ছাত্র ছাত্রীরা মনযোগ দিয়ে লেখা পড়া করছে। এখান থেকে পিএসসি পাশ করে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হচ্ছে। তারা বিভিন্ন স্কুলে ভালো রেজাল্ট করে আমাদের বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখছে। চরাঞ্চলে একটি সরকারি প্রতিষ্ঠানে লেখা পড়া করার সুযোগ পাচ্ছে এলাকার দারিদ্র জনগোষ্ঠি। এতে তারা ভালো লেখাপড়া করে এলাকার মানও বৃদ্ধি করছে।
শিক্ষক সাইফুল ইসলাম জানান, আমাদের বিদ্যালয়ে দরজা জানালা নেই। আসবাব পত্র অন্যের বাড়ীতে রাখি আবার সকালে স্কুলে নিয়ে আসি। খুব কষ্ট করে ছোট ছোট ছেলে মেয়েদর লেখা পড়া করাচ্ছি। এদিকে এলাকাবাসী জানান, আমরা সবাই নদী ভাঙ্গন কবলিত মানুষ । ভাঙ্গনের কবলে পড়ে অনেক ক্ষতি গ্রস্থ হয়েছি। আমাদের পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন চালাতে হয়। অনেক টাকা দিয়ে নামি দামি স্কুলে লেখা পড়া করানোর মতো সামর্থ আমাদের নেই। ফলে আমরা অত্র স্কুলে ছেলে মেয়েদের ভর্তী করেছি। শিক্ষদের আন্তরিক চেষ্টায় ছেলে মেয়েরা খুব ভালো রেজাল্ট করছে। এলাকাবাসী চরাঞ্চলের এই স্কুলটিকে সহায়তা করে দরজা জানালা প্রদানের আহবান জানিয়েছে।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
জীবনজাপন
খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল
শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প... উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নে ঈদুল আযাহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে নানা অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ তুলেছে...
শাহজাদপুর
শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’
জাতীয়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস
শাহজাদপুর
শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়ম দূর্ণীতি (ভিডিও)
