মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

[slideshow_deploy id='6663']

নিজস্ব সংবাদদাতাঃ শাহজাদপুর উপজেলার স্মরণ কালের ভয়াবহ কাল বৈশাখী ঘুর্ণীঝড়ে বিধ্বস্ত ৩ হাজার পরিবার খোলা আকাশের নিচে বাসকরছে। তাদের মধ্যে এ পর্যন্ত কোন ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার পৌছেনি। ফলে তারা মানবেতর জীবন যাপন করছে। দিন কাটছে তাদের খেয়ে না খেয়ে। বিশেষ করে শিশুদের মুখে খাবার না থাকায় তারা চরম বিপাকে পড়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল, বেতকান্দি, মরাকাদই, শিবরামপুর, মোহাম্মদপুর, খাকদিয়ার, চরবেতকান্দি, সেনবেতকান্দি গ্রাম ঘুরে এ দৃশ্য দেখা গেছে। রোববার দুপুরে ৪০ সেকেন্ডের এ ঘুর্ণী ঝড়ে শাহজাদপুর পৌর শহর সহ খুকনি, জালালপুর, বেলতৈল ও পোতাজিয়া উনিয়নের ২ শতাধিক গ্রামের ৩ হাজার ঘরবাড়ি, ৫ হাজার গাছপালা বিধ্বস্ত হয়ে লন্ডভন্ড হয়েগেছে। আহত হয়েছে ২ শতাধিক নারী, পুরুষ ও শিশু। এ ছাড়া উকিলবার, ভুমি অফিস, সাব রেজিস্ট্রিঅফিসের ঘরের চাল উড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ঘাটাবাড়ি, সৈয়দপুর, বাওইখোলা, আরকান্দি, সালদাইর বিল, রূপসি, ছয়আনিপাড়া, কানাদাপাড়া, মনিরামপুর বাজার, নিশিপাড়া, মাদলা কাকিলামারি। এ ছাড়া রবীন্দ্র কাচারি বাড়ির কবির প্রিয় লিচু গাছ, আদালত চত্বর, থানা, সাব রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস ও উপজেলা চত্বরের গাছপালা ভেঙ্গে গেছে। বিদ্যুতের তার ছিড়ে গেছে ও খুটি ভেঙ্গে গেছে। ঘুর্ণীঝড় এলাকায় বিদ্যুত না থাকায় জন দূর্ভোগ চরমে পৌছেছে। প্রায় ১৪ ঘন্টা চেষ্টার পর পল্লিবিদ্যুত অফিস বিদ্যুৎ সংযোগ চালু করতে সক্ষম হয়েছে। ক্ষতিগ্রস্থরা ত্রাণের আশায় পথ চেয়ে বসে আছে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান ও প্রকল্প অফিসার জেন্দার আলী  শাহজাদপুর সংবাদ ডটকমকে জানান তাৎক্ষনিক ভাবে ২ শতাধিক ক্ষতিগ্রস্থদের ঘর মেরামত বাবদ ১ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। উধ্বতন কর্তৃপক্ষের নিকট ত্রাণসামগ্রীর চাহিদা পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...