শাহজাদপুরে খাস খতিয়ানের ১শ' ৯০ বিঘা জমির দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মোঃ মদিন মোল্লা (৫৫) নামের ১ জন নিহত ও উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় শতাধিক বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মোঃ মদিন মোল্লা (৫৫) উপজেলার রূপবাটি ইউনিয়নের বড় ধুনাইল গ্রামের মৃত ছকির মোল্লার ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, উপজেলার বড় ধুনাইল গ্রামের ১শ' ৯০ বিঘা খাস খতিয়ানের জমি নিয়ে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের হালিম গ্রুপ ও জাফর গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া হলে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় গ্রুপকে শান্ত থাকার অনুরোধ করে। পরদিন আজ ১৩ এপ্রির রবিবার সকালে আবারও জাফর গ্রুপ এবং হালিম গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত। সংঘর্ষ চলাকালে মৃত ছকির মোল্লার পুত্র মোঃ মদিন মোল্লা(৫৫) নিহত হয়। এসময় আব্দুর রাজ্জাক (৪৫), ইনজামুল হক (২৬), আলতাব (৫৭), বাবলু মোল্লা (৪৫) সহ আরও অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, জাফর গ্রুপের মোঃ মদিন মোল্লার নিহত হওয়ার খবরে হালিম গ্রুপের লোকজন গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে। এই সুযোগে জাফর গ্রুপের লোকজন বিভিন্ন বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করছে বলেও অভিযোগ উঠেছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, মূলতঃ খাস খতিয়ানের জমি দখল এবং আধিপত্য বিস্তার নিয়ে এলাকার হালিম এবং জাফর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় প্রথমে শনিবার দুই গ্রুপ সংঘর্ষে জড়ালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরদিন রবিবার সকালে আবারও তারা সংঘর্ষে জড়ালে মদিন মোল্লা নামে একজন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।
সম্পর্কিত সংবাদ
রাজনীতি
কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির
এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...
ধর্ম
শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন
অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...
সম্পাদকীয়
মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...
বাংলাদেশ
📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...
খেলাধুলা
আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে
জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...
