বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
মাসুদ মোশাররফ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ত্রাণ গ্রহিতাদের তালিকায় অনিয়ম থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ত্রাণের সারে ৭ মেট্রিকটন চাউল ফেরত গেলো গোডাউনে। ঘটনার বিবরণে জানা যায়, আজ শনিবার শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন পরিষদের অনুকূলে মাননীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের উদ্দোগে ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণের কথা ছিল। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি এলএসডি গেডাউন থেকে সারে ৭ টন চাউল গালা ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেনের কাছে হস্তান্তর করা হয়। পরে চাউল ছাড় করে ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে দুইটি নছিমন করে চাউল নিয়ে রওনা হয়। কিছুক্ষণ পরেই চাউল ভর্তি নছিমন আবার গোডাউনের উদ্দেশ্যে ফেরত যায়। এই বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ত্রাণ গ্রহীতাদের তালিকায় অনিয়মের বিষয়টি আমার দৃষ্টি গোচর হওয়ায় ত্রাণের চাউল গোডাউনে ফেরত দেওয়ার নির্দেশ দেয়েছি। পরবর্তীতে সঠিক তালিকার মাধ্যমে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। এই বিষয়ে গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেনের মুঠোফোনে কল দিলে তিনি কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখেন। পুনরায় আবার যোগাযোগ করা হলে তিনি চাউল ফেরত নেওয়ার কারণ জানেন না বলে প্রতিবেদককে জানান। পরে তালিকায় অনিয়মের জিজ্ঞেস করা হলে তিনি অভিযোগ স্বীকার করেন। তিনি বলেন, তালিকা আমি করিনি প্রভাবশালীরা এই ভেজাল তালিকা করেছে। তিনি জানান, গালা ইউনিয়ন আঃলীগের সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক আবুল হোসেন ত্রাণ গ্রহীতাদের তালিকা করেছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

পড়াশোনা

করোনায় ভালো নেই টিউশন শিক্ষার্থীরা

দুটি টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। ছোট ভাইবোনদের পড়াশোনা মিলিয়ে সংসারের খরচ বেড়েছে। কিন্তু হঠাৎই মাথায় ব...

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

আন্তর্জাতিক

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য 'সাজাদপুর'

শামছুর রহমান শিশির : ঊণবিংশ শতাব্দির বাংলা সাহিত্য গগণে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে ভারস্যাটাইল জিনিয়াস খ্যাত (বহুমূখী প্র...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

রাজনীতি

‘ক্ষেত পরিচর্যা করেছি, আগাছা তুলে ফসল বুঁনেছি; ৩০ তারিখে ঘরে তুলবো’- জননেতা এসএ হামিদ লাবলু

শামছুর রহমান শিশির, স্পেশাল করেসপন্ডেন্ট, শুক্রবার, ২৮ ডিসেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : নির্বাচনী প্রচারণার সময়সীমা আজ শুক্র...

করোনায় মারা গেলেন অভিনেত্রী বিজরীর বাবা

বিনোদন

করোনায় মারা গেলেন অভিনেত্রী বিজরীর বাবা

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন জনপ্রিয় নাট্য অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা এবং বিশিষ্ট টেলিভিশন ব্...